তোমাকে দেখে লেগেছিল ভালো
সেই ভালো আমার মনটা ছুঁয়ে গেল ।
তবে আমি ভাবিনি কোনো এক দিন
তোমার কথায় আমি খুঁজে পাবো আমার কবিতার জীর্ণ লাইন ।
তোমার রূপ আছে বলে দেখতে বলো না..
সেতো রূপ নয় কুৎসিত ছলনা ..
তুমি অহংকারী তোমার রূপ আমার চোখে পরে না ।
তুমি বুদ্ধিমতি আমার ভালোবাসার মাঝে হিসাব খুঁজো না ..
আমি তোমায় ভালোবাসার মাঝে নোংরা স্বার্থ খুঁজতে দেব না ।
তোমার ভালোবাসা আজ নিলাম হাঁটে-বাজারে
আমাকে দর কষতে বলো না ..
আমি লাইন এ দাঁড়িয়ে তোমার ভালোবাসা নেব না ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



