ও ঠাম্মি কাঁদছো কেন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও ঠাম্মি কাঁদছো কেন
আগলে রেখে ঘরখানা?
সবাই এখন উল্লাসেতে
তোমার কথা ভাবছে না ।
রক্তে এখন ধম্ম সবার
মানবতার কথা শুনছে না ।
নিজের স্বাথে সিদ্ধি হওয়ায়
মানবতার খেয়াল রাখছে না ।
ধুর মহাশয় নীতিকথা
টাকায় এখন সব রাখা ।
মানুষ এখন বিনোদন চাই
তাই আদর্শ- নীতির পাল্লা ফাঁকা ।
ওমন দুএকটা যাক গে মরে
কারো কিছু যায় আসে না ।
ঘরের ভিতর বসে সবাই
অত কিছু আজ ভাবছে না ।
ও ঠাম্মি কাঁদছো কেন
আগলে রেখে ঘরখানা ?
বছর দশেক স্বামী মরেছে
সে কথা কি কেউ শোনে না ?
একলা ঘরে একটা হাঁড়ি
মাথার উপর খড় বাড়ি ,
গাড়ি করে আসবে রাজা
জিতার পরে দেবে সাজা ।
এমন ভাবেই চলবে সবই
তুমি আমি কিছু বলবো না
দশের মাঝে বললে তুমি
মূর্খ্য রাজা দেবে সাজা !
ও ঠাম্মি কাঁদছো কেন
আগলে রেখে ঘরখানা ?
এ ঘর যে এখন তোমার না
তুমি তো বিদেশী ললনা ,
৬৫ বছর পেরিয়েও তুমি
আজও ভারতীয় হলে না ।
কি বলবো বাবুমহাশয়
আজ দোষ ওদের দিও না
৫০০ টাকায় বিক্রী সেদিন
ভোট টা আমার ছিল না ।
৫০০ টাকায় বিক্রী সেদিন
ভোট টা আমার ছিল না !
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন