কাল-পরশু বাংলা নববর্ষ। বাঙালীর প্রাণের উৎসব এই নববর্ষ।
নববর্ষের সময় একটা বিষয় খুবই লক্ষণীয়। এই সময় মানুষের থেকে ইলিশের মূল্য বেড়ে যায়। রাস্তা-ঘাটে দেখবেন মানুষ পড়ে আছে কিন্তু কোন ইলিশের একটা পাখনাও পড়ে থাকতে দেখবেন না। সবাই ইলিশের পিছে ভোঁ দৌড়।
কাল সকালে অবশ্য অনেককে গার্লফ্রেন্ডের পিছে দৌড়-ঝাপ দিতে দেখা যাবে। একটু আনন্দ খুঁজে ফেরার চেষ্টা করবে। কিন্তু, হে বাছা তুমিতো ঝামেলার পথটাই বাছিয়া লইয়াছো.........
এই নববর্ষে গার্লফ্রেন্ড থাকার গুটি কয়েক ঝামেলাঃ
............
ঝামেলা নম্বরঃ ৩০৯৬
সকালের প্রাণ প্রিয় ঘুম কামাই দিয়ে ছুটতে হবে গার্লফ্রেন্ড নামক মরীচিকার পিছে। ব্যাচেলরের পাঞ্জাবি বলে কথা!!! কোঁচকানো-ছেঁড়া-ফাটা এগুলো থাকতেই পারে কিন্তু গার্লফ্রেন্ড পাশে থাকলেই হইছে!!!! রুমে ব্যাক করা লাগবে নিশ্চিত। পাঞ্জাবী খোলার পর ডেটল-লাইফবয় দিয়ে গোসল করার ফরমানও জারি হইবার পারে।
ঝামেলা নম্বরঃ ৩০৯৭
পহেলা বৈশাখ তাতে কি হইছে!!! রেস্টুরেন্টে বসে ফ্রাইড চিকেনের আবদার করে বসতে পারে। তখন কিছুক্ষনের জন্য হলেও মনে হইতে পারে ‘গ্রামের কলসি কাঁখে নেয়া মাইয়াই গার্লফ্রেন্ড হইলে ভালো হইতো। আর যাই হোক ফ্রাইড চিকেন তো চিনতো না!!!!!!’
ঝামেলা নম্বরঃ ৩০৯৮
গার্লফ্রেন্ড আপনার কাছে কোনদিনই গিফট চাইবে না। গিফট চাওয়ার মত ধৃষ্টটা সে কখনোই দেখাবেনা। শুধু নববর্ষের কিছুদিন আগে থেকে বান্ধবীদের গল্প বলবে, ‘জানো,আমার বান্ধবী জরিনার বিএফ মজনু না ওকে কিউট একটা শাড়ি দিছে। আমার অন্নেক পছন্দ হইছে। আর ঐযে আমার রুমমেট করিমন বিবি আছেনা,সেদিন তোমার সাথে পরিচয় করিয়ে দিছিলাম। সে তো কুদ্দুস ভাইয়ের কাছ থেকে দুইটা শাড়ি গিফট পাইছে!!!!!’
ঝামেলা নম্বরঃ ৩০৯৯
নববর্ষের মতন উৎসব মুখর পরিবেশে ছেলেদের জন্য সব থেকে কঠিন কাজ হল দৃষ্টিকে নিয়ন্ত্রনে রাখা। জিএফ’কে ফাকি দিয়ে আপনার এলোপাথাড়ি ফোকাসিং করার দক্ষতা না থাকলে বিএফ ক্যারিয়ার এই দিনই শেষ হওয়ার সম্ভাবনা আছে।
চলবে.........
পণ করিয়াছি,চিরকুমার রিকশা না পাইলে কাইল কোন রিকশায় উঠিবো না। পায়ে হেঁটেই পারি দিবো দিকভ্রান্ত লোকেদের ভীরের বন্ধুর এই পথ।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
-সমাপ্ত-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



