কিছু স্বপ্ন
২৭ শে জুন, ২০১৪ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাকৃতিক প্রত্যেকটি ঘটনাই কোন না কোন সূত্র মেনে চলে। যখন আমরা কোন বিশেষ ঘটনাকে সূত্র বা নিয়মে ফেলতে পারিনা তখন তাকে রহস্য হিসেবে আখ্যায়িত করি।
আমার কেন জানি মনে হয়, টিনের চালে যখন বৃষ্টি পড়ে তখন তা কোন একটা ছন্দ নিয়ে পড়ে। অবশ্যই কোন একটা নিয়ম মেনে চলে। এই ছন্দে অন্যরকম একটা উন্মাদনা আছে। একটা ভালো লাগা আছে। হ্যামিলনের বাঁশিওয়ালার মত মোহিত করার একটা ক্ষমতা আছে। বৃষ্টি হলে আমি জেগে থাকি। চুপ করে বৃষ্টি পড়ার শব্দ শুনতে থাকি। কখনো তা মোজার্টের পিয়ানোর সাথে মিলে যায়,কখনো আবার মেক্সিকান গীটার। সুর,লয়,তাল আমি বুঝিনা। তবে উপলব্ধি করতে পারি। হ্যা আছে, কিছু একটা আছে। যা আমাকে আবেশিত করে চলেছে অনবরত।
আমার বড় একটা স্বপ্ন আছে। অনেক বড়। হ্যা আমার কাছে অনেক বড়। একটা ছোট্ট দোচালা টিনের ঘর। মুশলধারে বৃষ্টি। কুপির আলো। আর সেই ছোট্ট দোচালা ঘরকে ঘিরে থাকবে বৃষ্টিতে ভিজে নুইয়ে থাকা গাছগুলো। বৃষ্টি শেষ হলে আকাশে চাঁদ উঠবে। পূর্ণ চাঁদ। জ্যোৎস্নায় খাঁ খাঁ করবে চারিদিক। চাঁদের আলো ঠিকরে পড়বে জ্বলজ্বলে সবুজ পাতায়। মিশে যাবে জলে আর কাদায়।
আমি তখনো চুপ করে বসে থাকবো। কিন্তু কোন ঘটনাই কোন সূত্রে ফেলতে চাইবো না। থাকুক না কিছু রহস্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন