somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা যখন বাণিজ্য আর রাজস্বের উৎস!!!

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা গ্রহণ আমাদের মৌলিক অধিকার। কিন্তু এই শিক্ষার অধিকার হরণ কি আমাদের জন্য সুফল বয়ে আনবে!!

যে কোন দেশের উন্নতির পাথেয় সে দেশের তরুণ সমাজ। পরিসংখ্যান বলে আমরা এমন একটা সময়ের মধ্যদিয়ে অতিক্রম করছি যখন আমাদের দেশে তরুণরা সংখ্যায় অনেক বেশি। আমরা যদি আমাদের তরুণদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তবে আমাদের উন্নতির পথ কি সহজ হবেনা?? নাকি অন্যকোন পথ আছে!!

আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা জানি কত অসহায়ের মতন আমাদের শিক্ষা জীবন পার করতে হয়। কতটা সুযোগ সুবিধা বঞ্চিত আমরা। সুযোগ সুবিধা বলতে এখানে অতিরিক্ত চাওয়া পাওয়ার কথা বলা হচ্ছেনা। যেটুকু না হলে নয় সেটুকুর কথাই বলছি। যারা প্রযুক্তি বিষয়ে পড়ালেখা করে তারা অনেক ভালো করে জানে সেশোনাল তথা ল্যাব তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে কতটা জরুরী। কিন্তু দক্ষতা বৃদ্ধি তো দূরের কথা সেশোনাল ক্লাসে ষাটজন মিলে বিকল/অর্ধসচল মান্ধারতা আমলের কোন যন্ত্রের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে থাকি তারপর বই থেকে কার্যপদ্ধতি মুখস্ত করে রিপোর্ট প্যাডে মুখস্ত বসিয়ে দেয়া ছাড়া উপায় দেখিনা। নেই আধুনিক যন্ত্র। এতো শুধু বললাম একটা সমস্যার কথা। এরকম হাজারো সমস্যা নিয়ে এখনো যে আমরা কিভাবে ভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসি সে এক বিস্ময়।

যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে একটা কথা প্রায়ই শুনতে হয়, “তোরা কি ভার্সিটিতে পড়িস, তোদের তো কোন ক্যাম্পাসই নেই!!” যদিও এই কথাটা কোন ছাত্রকেই শোনার কথা না। কারণ, ঐ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথেষ্ট পরিমাণ অর্থ বা নিজের খরচ নিজে দিয়েই একজন ছাত্র প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হচ্ছে তবুও তার জন্য থাকছেনা নিজস্ব কোন ক্যাম্পাস। নিচে দোকানঘর উপরে ভার্সিটি!!! এর দ্বায়ভার কার?? নিশ্চয় ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা সরকারের। কিন্তু, এ ব্যাপারে সরকারের কোন ভ্রুক্ষেপই নেই। এমনিতে নিজের খরচে পড়েও শিক্ষা গ্রহণের যথেষ্ট সুযোগ নেই উপরন্তু টিউশন ফি বাড়িয়ে দেয়া কতটুকু যৌক্তিক!

এই মুহূর্তে আমাদের সরকারের উচিৎ অন্য যে কোন খাত থেকে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো। সেই কবে যুদ্ধ হবে সে আশায় অস্ত্র আর গোলা বারুদের মজুদ বাড়ানোর থেকে মস্তিস্ককে আরও দক্ষ করে তুলুন। মস্তিস্ক থেকে বিধ্বংসী অস্ত্র বা গোলা এখনো আবিস্কার হয়নি। কিন্তু আমরা উল্টো পথে হাঁটছি। সরকার তার আয়ের উৎস হিসেবে ছাত্রদের টিউশন ফি বেছে নিচ্ছে। এমনিতে বিশ্ববিদ্যালয়গুলোর ক্রান্তি অবস্থা তারপর এমন সিদ্ধান্ত কি আদৌ আমাদের জ্ঞান-বিজ্ঞান বা শিক্ষার প্রসারে সাহায্য করবে!!

জানি দেশ চালাতে সরকারের অর্থের প্রয়োজন হয়। আর এই অর্থের প্রধান উৎস জনগণ কর্তৃক প্রদত্ত রাজস্ব। শত শত কোটি টাকার মালিক ব্যবসায়ীরা যখন কালো টাকা পকেটে পুরে বীরদর্পে টাকার পাহাড় গড়ে তোলে তখন তাদেরকে পুলিশে না দিয়ে সরকার তাদেরকে কালো টাকা সাদা করার সুযোগ করে দেন!! বড় রশিক বাবু আপনারা। যে এবার কালো টাকা সাদা করলো, সে কি পরের বার তার আয়ের রাজস্ব দিবে নাকি কালো টাকা সাদা করার সুযোগের অপেক্ষায় থাকবে?? জানি সরকারের সুবিধাটা কোথায়। নির্বাচনের সময় নেতা নেত্রীদের টাকার যোগান তো এই ব্যবসায়ীরাই করে থাকেন। তাদের কাছে রাজস্ব বা টাকা চাই কিভাবে!!! শরমের ব্যাপার।

শিক্ষা খাতে আরও বিনিয়োগ চাই, রাজস্ব আরোপ নয়।

সমাপ্ত
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×