somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি ইতিহাস হতে শিক্ষা নিতে নারাজ

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি জামাতের মূল পরিকল্পনা হল বাংলাদেশকে নর্থ কোরিয়ার অনুরূপ বিশ্ব হতে বিচ্ছিন্ন করে রাখা যাতে তাদের লুটপাটে সুবিধা হয়, ১৯৯০ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা সমুদ্রের তলদেশের মধ্যে দিয়ে যাওয়া ওপটিক নেটওয়ার্কের সাথে বাংলাদেশকে সংযুক্ত করেনি এই খোঁড়া যুক্তিতে যে এতে নাকি বাংলাদেশর অতি গোপনীয় তথ্য বিদেশী বেনিয়ারা নিয়ে যাবে! পরবর্তিতে সেই মাগনা ক্যাবল সংযোগ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশকে নিতে হয়, তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকারের অদূরদর্শী নীতির কারণে দেশের তথ্য- প্রযুক্তি শিল্পকে দিতে হয় চরম মূল্য। কিন্তু ইতিহাসের থেকে শিক্ষা না নিয়ে বিএনপি আবার তাদের সস্তা ভারত বিরোধী রাজনীতি করেছে এশীয়ান হাইওয়ে নিয়ে।
এশিয়ান হাইওয়ের পূর্ণাঙ্গ ম্যাপ না দেখে শুধু বিষয়টিকে ভারত থেকে ভারতে প্রবেশ কিংবা বাইরের পথ দেখলে ভুল হবে। এটা কেবল ভারতের সঙ্গে নয় ইরান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলবে।ইউএন এসকাপের বর্তমান প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের বেনাপোল-যশোর-ভাঙ্গা, ঢাকা-কাঁচপুর-সিলেট-তামাবিল রুট এএইচ-১, বাংলাবান্ধা-হাটিকুমরুল-টাঙ্গাইল-ঢাকা-কাঁচপুর-সিলেট-তামাবিল রুট এএইচ-২ ও মংলা-খুলনা-যশোর-পাকশী-হাটিকুমরুল-ঢাকা-কাঁচপুর-কুমিল্লা-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ রুট এএইচ-৪১ এই তিনটি সড়ক রুট নির্বাচিত হয়েছে। এই তিনটি রুটের মধ্যে রুট নম্বর ১ ও ২ আন্তর্জাতিক রুট এবং তিন নম্বার রুট আঞ্চলিক রুট হিসেবে এসকাপের প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির নীতিমালা অনুযায়ী চুক্তি স্বাক্ষরের পর প্রয়োজনে বিকল্প সম্পর্কে আলোচনার সুযোগ রয়েছে। এশীয়ান হাইওয়ের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হলে বাংলাদেশের সঙ্গে এশিয়া অঞ্চলসহ ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহজ, উন্নত এবং সাশ্রয়ী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। এছাড়া এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে এবং এতে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার এবং পরিবহন খাতের কার্যপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এশিয়ান হাইওয়ের কাজ শুরু হলে দেশে অতিরিক্ত কর্মসংস্থান এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।কাজেই বিএনপি জামাতের অপরাজনীতিতে বিভ্রান্ত হয়ে দিনবদলের পালা হতে সরে আসার অবকাশ দেশের জনগণের নেই।

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×