বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) লেখা বই না কেনায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে।জানা গেছে, বই না কিনলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার শিটে স্বাক্ষর করছেন না। ফলে শিক্ষকরা ১ হাজার ১২৫ টাকায় বই কিনতে বাধ্য হচ্ছেন। ঈদ ও পূজার আগে ডিসির এমন আচরণে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হয়রানির ভয়ে এ ব্যাপারে কেউ প্রকাশ্য মুখ খুলছেন না।ডিসি ইফতেখারুল ইসলাম খানের লেখা ‘নিসর্গ-নারী ও অরি’, ‘হৃদয় বন পল্লব মর্মরে’, ‘বসন্ত ভূষণ ভূষিত বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়’, ‘হিন্দু পুরাণ’, ‘ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষার মাধুর্য’, ও ‘বাংলাদেশের হৃদয় হতে’ এ ছয়টি বই নিয়ে একটি সেট তৈরি করা হয়েছে। এক সেট বইয়ের দাম রাখা হয়েছে ১ হাজার ১২৫ টাকা। বগুড়ার ১২টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিক্রির জন্য এ সপ্তাহে বইগুলো পাঠানো হয়েছে। আদমদীঘি ইউএনওর কাছে ৩০ সেট বই পাঠানো হয়। ধুনটে পাঁচ সেট, অন্য উপজেলাতেও বিপুলসংখ্যক বই পাঠানো হয়েছে। বইগুলো উপজেলার বেসরকারি কলেজ, স্কুল ও দাখিল মাদ্রাসা শিক্ষকদের কাছে বিক্রি করতে বলা হয়েছে।আদমদীঘির এক শিক্ষক অভিযোগ করে জানান, আগস্ট মাসের বেতন শিটে সভাপতি হিসেবে সই করার আগে আদমদীঘি ইউএনও ইব্রাহীম খান নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে জেলা প্রশাসকের লেখা ওই বইগুলো কেনার নির্দেশ দেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান বই কেনেনি তাদের বেতন বিল শিটে ইউএনও সই করেননি। গতকাল আদমদীঘিতে ১০ সেট বই বিক্রি করা হয়েছে। অন্য উপজেলাতেও একইভাবে বই বিক্রি করা হচ্ছেবই বিক্রির কোনো রসিদ বা ক্যাশ মেমো কাউকে দেয়া হয়নি। যারা টাকা দিয়েছে তাদের বিলে সই করা হয়েছে। বিগত কয়েক বছর যাবত জন প্রশাসনের ক্যাডাররা সরকারের নিকট অভিযোগ করছেন এই বলে যে বিচার বিভাগ আলাদা হওয়ার কারণে তারা অনেক দুর্বল হয়ে পড়েছেন, এজন্যে তাদের পক্ষে ঠিকমতো কাজ করা সম্ভব হচেছ না, এই যদি দুর্বল ক্যাডারদের কর্মকান্ড হয়ে থাকে সরকার যদি তাদের এনার্জি ড্রিংক সেবন করিয়ে শক্তিশালী করে তবে আমাদের মত আম জনতা Mango public দের হাল যে কি হবে তা একমাত্র আল্লাই বলতে পারে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



