
বাংলাদেশের রাজনীতির খবরে যারা নিয়মিত চোখ বুলান তাদের কাছে সাকা চৌধুরীর পরিচয় নতুন করে দেয়ার কোন প্রয়োজন নেই, বিশেষ করে বিএনপি জামাতের সমর্থকেরা যারা ‘‘জাতীয়তাবাদী ও ইসলামি’’মূল্যবোধের জঘা খিচুড়ি আদর্শে সিক্ত তাদের কাছে সাকা এক বীর সিংহ পুরুষ যদিও দেশের সাধরণ মানুষ বিশেষ করে চট্টগ্রামবাসী ১৯৭১ সালে তার ভূমিকার কথা স্মরণ করে আজও শিউরে ওঠেএকাত্তরে সাকা চৌধুরীর বাড়ি গুডস হিল ছিল টর্চার ক্যাম্প । সাকা চৌধুরীর সাথে দেশের অন্যান্য খুনি রাজাকার সম্প্রদায়ের কিছু আচরণগত পার্থক্য আছে স্বাধীনতা যুদ্ধে লুটপাট কিংবা গণহত্যা যজ্ঞে পাকি আর্মির সাথে জামাত ও তাদের ছাত্র-যুব সংঘটন আলবদর সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে কিন্তু সাকা চৌধুরী এইক্ষেত্রে ব্যতিক্রম কারণ তার আব্বা হুজুর এবং তিনি নন জামাতি পাকিস্তান মুসলিমলীগের সদস্য হয়েও তারা তাদের জিহাদি জোসের কোন কমতি হতে দেননি। দেশের স্বাধীনতা লাভের পর অধিকাংশ রাজাকার যেমন নিজামি মুজাহিদরা তাদের গৌরবব উজ্জ্বল ভূমিকার কারণে মিডিয়াকে যথাসম্ভব এড়িয়ে চললেও সাকা চৌধুরী সব সময় কোন না কোন উস্কানিমূলক বিতর্কিত মন্তব্য করে লাইম লাইট থাকতে উৎসাহী একারণে অনেক সময় তার নিজের দলকেও বিব্রত হতে হয়ছে (বিএনপি একটি নোয়াখালী সমিতি বা আমি নির্বাচন কমিশনে আমার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিয়ে Madam খালেদা জিয়াকে বিব্রত করতে চাই না !) আলোচনা আর সমালোচনা সৃষ্টি করা যার চিরাচরিত স্বভাব সেই সাকা চৌধুরী হঠাৎ চুপ হয়ে গেছেন। সম্প্রতি তার কথাবার্তায় সেই চিরাচরিত ধাঁচ লক্ষ্য করা যাচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি ড. ীীআহম্মেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ ও তিন নির্বাচন কমিশনারসহ ১২ জনের বিরুদ্ধে আগামী দুই সপ্তাহের মধ্যে মামলা করা হবে জুলাই মাসের ২৮ তারিখে এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু ঘোষণার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও মামলার কোনো আলামত নেই। ধারণা করা হচ্ছে, মামলার বিষয়ে অনেকটাই পিছু হটেছেন তিনি।সরকারবিরোধী বক্তব্য এমনকি মিডিয়ায় উপস্থিতিও কমে গেছে তার।তার এ নীরবতার পেছনে বৃটিশ হাইকমিশানের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সাকা চৌধুরীর ঘনিষ্ঠরা জানান।গত মাসের ১৮ তারিখে এভান্স সাকা চৌধুরীর সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে সাক্ষাৎ করেন। প্রায় দুই ঘণ্টার এভান্সের এই সাক্ষাতের পর থেকেই সাকা চৌধুরী একেবারে চুপ। এরপর ওয়ান ইলেভেনের কুশীলবদের বিরুদ্ধে মিডিয়ায় আর একটি শব্দও উচ্চারণ করেননি তিনি। এভান্সের সাক্ষাতের আগে প্রতি সপ্তাহে অন্তত একবার সাংবাদিকদের ডেকে কথা বলতেন তিনি। তাবৎ আমজনতা এমনকি (সং) গ্রামী ম্যাডাম খালেদা নিজেও যেখানে সাকাকে চুপ করাতে ব্যর্থ হয়েছেন সেইখানে এই বিলাতীবাবু কি এমন মন্ত্র সাকার কানে জপ করল যে সাকার মত সিংহ পুরুষও ভেজা বিড়ালে পরিণিত হল পাঠক সমাজ আপনার মত কি ?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



