somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত বাংলাদেশ সম্পর্ক এবং একটি নিরপেক্ষ বিশ্লেষণ

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাম্প্রতিক দিলি্ল সফরের পর দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে, এমনটিই ধারণা করা হচ্ছে। চারদিনের সফর শেষে দু'দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করে, যাতে সাজাপ্রাপ্ত অপরাধীদের বিনিময়, বাণিজ্য বাড়াতে উভয়ের ভূমি ব্যবহার, তিস্তার পানি বণ্টন ইত্যাদি বিষয় গুরুত্ব পেয়েছে। এ সফরকালে ভারত বাংলাদেশকে জরুরি ভিত্তিতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। টিপাইমুখ নিয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু হবে না_ এ প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত হয়েছে। বাংলাদেশ মেঘালয় সীমান্তে সীমান্ত হাট চালুতে সম্মত হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের রেলওয়ে খাতের উন্নয়ন এবং বাস, রেল ইঞ্জিন ও কোচ সরবরাহ করবে। তারা নিজ উদ্যোগে আখাউড়া-আগরতলা রেলপথ তৈরি করে দেওয়ারও প্রস্তাব করেছে। দ্বিপক্ষীয় বাণিজ্যিক উদ্দেশ্যে দু'দেশ জল ও রেলপথে মালামাল পরিবহনে একমত হয়েছে। উভয় দেশ আন্তঃনদী সংযোগ ও বাণিজ্য চুক্তির ২৩ ধারা অনুসারে আশুগঞ্জকে একটি নতুন বন্দর হিসেবে ব্যবহার করবে এং ত্রিপুরার পালাটোনায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরঞ্জাম পরিবহনে এ বন্দরের সুবিধা কাজে লাগাতে দিতে বাংলাদেশ সম্মত হয়েছে। ভারত তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ-নেপাল এবং বাংলাদেশ-ভুটান যোগাযোগ বাড়াতে সাহায্য করবে। বাংলাদেশের বিভিন্ন নদী খননে ভারত সাহায্য করতেও সম্মত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সফরকালে দু'দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি সম্পাদিত হয়নি। এ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পরিকল্পনা রয়েছে। ওই সময় এসব সমঝোতার আলোকে কয়েকটি চুক্তি সই হবে বলে আশা করা যায়।
দীপু মনির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণের যৌথ বিবৃতিতে স্পষ্ট যে, নয়াদিলি্ল ঢাকার সঙ্গে দেওয়া-নেওয়া বা গিভ অ্যান্ড টেক সম্পর্কে যেতে আগ্রহী। আশা ছিল এবং এজন্য অনেক প্রস্তাব ও সুপারিশও ছিল যে বড় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে বাণিজ্য, অভিন্ন নদনদীর পানি বণ্টন প্রভৃতি ক্ষেত্রে একতরফা কিছু সুবিধা প্রদান করবে। এ ক্ষেত্রে তার উদ্যোগই থাকবে প্রধান। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মুচকুন্দ দুবে এ মতের বলিষ্ঠ প্রবক্তাদের অন্যতম। তবে তিনি অবসর নেওয়ার পরেই কেবল এ বিষয়ে উচ্চকণ্ঠ হয়েছেন। কিন্তু ভারতের নীতিনির্ধারকগণ এ পথে চলতে কখনওই রাজি ছিলেন বলে মনে হয়নি। এর পরিবর্তে তারা একটি প্যাকেজ নিয়ে অগ্রসর হয়েছে এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরের পর দু'দেশের যৌথ বিবৃতিতে ঘটেছে তারই প্রতিফলন। আরও একটি বিষয় স্পষ্ট যে, ভারত টিপাইমুখ বাঁধ, সমুদ্রসীমা নির্ধারণ, দক্ষিণ তালপট্টির মালিকানা, মুহুরীর চর প্রভৃতি বড় বড় ইস্যু নিয়ে আপাতত অগ্রসর হতে চাইছে না। তারা বরং গুরুত্ব দিয়েছে অপেক্ষাকৃত ছোট ইস্যুগুলোর নিষ্পত্তির প্রতি। সন্ত্রাসী বিনিময়, ভুটান ও নেপালের জন্য ট্রানজিট প্রদান প্রভৃতিকে এর আওতায় ফেলা হয়েছে। এ ক্ষেত্রে তারা দেওয়া-নেওয়া বা পরস্পরকে ছাড় দেওয়ার কৌশল অনুসরণ করতে চায়। তারা হয়তো মনে করছে যে, এর মাধ্যমে দু'দেশের মধ্যে আস্থার সম্পর্ক জোরদার এবং তার ভিত্তিতে বড় বড় সমস্যার সমাধানের পথ প্রশস্ত হবে।
বাংলাদেশের যে কোনো সরকারকেই ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে বিশেষ নজর রাখতে হয়। যেমন ভারতের সব সরকারই বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট চাইছে। এতে তাদের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন সহজ হয়। কিন্তু বাংলাদেশের কোনো সরকারই এ বিষয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না। এ ক্ষেত্রে জনমত একটি বড় ফ্যাক্টর। তা ছাড়া ভারতের সঙ্গে নানা ইস্যু নিষ্পত্তির ক্ষেত্রে এ ইস্যুটি হচ্ছে দরকষাকষির হাতিয়ার। বাংলাদেশ তা হাতছাড়া করে ফেললে ভবিষ্যতে হা-হুতাশ করতে হতে পারে। বাংলাদেশ ত্রিপুরার পালাটোনায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনে সম্মত হয়েছে। এটা হচ্ছে ট্রানজিটের একটি প্রাথমিক ধাপ। আসাম হয়ে এসব সরঞ্জাম পেঁৗছানো অনেক ব্যয়বহুল। তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কে বিদ্যুৎ কোনো প্রতিযোগিতামূলক পণ্য নয়। ভারত এ ক্ষেত্রে বাংলাদেশের সাহায্য চেয়েছে এবং তা প্রদান করা হলে বাংলাদেশের কোনো স্বার্থহানির সম্ভাবনা নেই। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ন রাখার জন্য এ ধরনের ইতিবাচক তালিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারতকে বাংলাদেশের ওপর দিয়ে এমন সব পণ্য পরিবহনের সুবিধা দেওয়া হবে যা বাংলাদেশ উৎপাদন করে না কিংবা আগামী ৪-৫ বছরে তা করবে বলে মনে হয় না। এ সুবিধার বিনিময়ে সার্ভিস চার্জ মিলবে এবং আমাদের অর্থনৈতিকভাবে কাজে লাগবে। কোনো কোনো পণ্য উৎপাদনে দু'দেশ অংশীদার হতে পারে। যেমন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে ইট বা অন্যান্য নির্মাণসামগ্রী রফতানির জন্য বাংলাদেশে উৎপাদন করা যেতে পারে। অন্য কথায় বলা যায়, ভারতকে ত্রিপুরা, মনিপুর, মেঘালয় প্রভৃতি রাজ্যের উন্নয়ন প্রয়াসে বাংলাদেশকে পার্টনার করতে হবে। এতে উভয়েরই লাভ হওয়ার বিপুল সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের জন্য একতরফা সুবিধা আদায়ের ধারণা সেকেলে হয়ে পড়েছে। ভারতের একজন গুরুত্বপূর্ণ নেতা জয়প্রকাশ জয়রামের সঙ্গে বিষয়টি স্বীকার করেন যে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করার স্বাধীনতা তাদের এ অংশের রাজ্যগুলোর থাকা উচিত। সবকিছুই ভায়া দিলি্ল করার দরকার নেই।
দু'দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় নিতে পারে, তার লক্ষণ এখন স্পষ্ট। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা কী সুবিধা দেওয়ার বিনিময়ে কী পাব সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং তা আদায়ে সচেষ্ট থাকা চাই। আবার নেপাল ও ভুটানকে যখন ভারত ট্রানজিট সুবিধা দেবে তখন ওই দুটি দেশ যেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করে লাভবান হয় সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের দায়িত্ব। দেখা গেল যে ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে; কিন্তু ওই দুটি দেশ বাংলাদেশ থেকে তেমন পণ্য আমদানি করতে পারছে না। কিংবা তাদের পণ্যও বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণে আসছে না। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পরিচালনার জন্য তারা এখানের অবকাঠামো সুবিধাও বিবেচনায় নেবে। আবার সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। হরতাল-ধর্মঘট প্রভৃতি কর্মসূচি বাণিজ্যের পথে বড় বাধা। আমলাতান্ত্রিক জটিলতাও আন্তর্জাতিক বাণিজ্যে কেউ পছন্দ করে না।
আশপাশের দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে নিজেদের অভ্যন্তরের যোগাযোগ ব্যবস্থাও উন্নত করা চাই। তাকে বলতে পারি ইন্টারনাল কানেকটিভিটি। সড়ক, নদনদী, সমুদ্র এবং আকাশ সব পথই এজন্য গুরুত্বপূর্ণ। কোন দেশের জন্য কোন সুবিধার উন্নয়ন করলে বেশি সুবিধা সেটাও বিবেচনায় নিতে হবে। যেমন উত্তরাঞ্চলের জেলাগুলোর বিমানবন্দর উন্নয়ন করা গেলে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য জোরদার করা যাবে। নেপাল ও ভুটান হচ্ছে স্থলবেষ্টিত দেশ অর্থাৎ ল্যান্ড লকড। তাদের কাছ থেকে বাণিজ্য সুবিধা আদায়ের জন্য আমাদের চট্টগ্রাম ও মংলা উভয় সমুদ্রবন্দরেরই গুরুত্ব রয়েছে। আমি বলব, যৌথ বিবৃতির আলোকে কোথায় কোথায় আমাদের জন্য সর্বোত্তম সুবিধা রয়েছে সেটা চিহ্নিত করতে বাংলাদেশকে এখনই উঠেপড়ে লাগতে হবে। দু'দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি সইয়ের আগেই এ বিষয়ে অনেকগুলো ওয়ার্কিং টিমকে সক্রিয় করা চাই।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কখনওই রাজনীতিমুক্ত ছিল না। নির্বাচনী রাজনীতির হিসাব-নিকাশেও বিষয়টি উঠে আসে। তবে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কিন্তু একটি বিষয়ে মিল রয়েছে। দুটি দলই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি সই পরিহার করে চলেছে। নয়াদিলি্লর শাসকরাও এটা উপলব্ধি করে। তাদের কাছে দুটি দলই শক্ত প্রতিপক্ষ। প্রকৃতপক্ষে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দুটি দলের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে অনুসৃত পথ বিষয়ে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল কংগ্রেসের সুসম্পর্ক রয়েছে। দুটি দলের মধ্যে বোঝাপড়া অপেক্ষাকৃত সহজ, এটা জনগণও মনে করে। বিএনপি ভারতের প্রধান রাজনৈতিক দলটির সঙ্গে এ ধরনের সম্পর্ক গড়ে তোলায় সচেষ্ট হয়নি কিংবা হয়তো চেষ্টা করেও অন্যপক্ষের সাড়া পায়নি। আমাদের জনগণের মধ্যেও এ ধারণা রয়েছে যে, ভারতের কাছ থেকে বড় কিছু আদায় করতে হলে আওয়ামী লীগই উপযুক্ত দল। তবে এ ধারণা যে সঠিক সেটা প্রমাণ করার দায় চাপে আওয়ামী লীগের ওপর। অন্যথায় তাদের রাজনৈতিক ঝুঁকি বাড়ে। বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেক অনমনীয় এবং এর ফলে অনেক জটিলতা তৈরি হয়। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। বলা যায়, তারা দরকষাকষিতে অধিক পারদর্শিতা ও নমনীয়তা দেখাতে পারে। জনমনেও এ ধারণা রয়েছে। আর এ ধারণা যে যথার্থ তা প্রমাণের একটি সুবর্ণ সুযোগ রয়েছে অতি নিকটেই। শেখ হাসিনা এবং তার দল ও সরকার তাতে কীভাবে উত্তীর্ণ হয়, সেটাই দেখার বিষয়। এটা এখন জনমানসেও স্পষ্ট হয়ে উঠছে যে, সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হলে দু'দেশেরই লাভ। এর বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জ এবং তাতে রাজনৈতিক ঝুঁকিও কম নেই।
(তথ্য সূত্রঃ দৈনিক সমকাল)

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×