somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শর্টকাট ভৌতিক গল্প

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।মাগরিবের সময় ।অন্ধকার হয়ে আসছে ।আম্মু রিকশা দিয়ে বাড়ির
দিকে যাচ্ছে ।হঠাত্‍ রিকশা এক গাছের তলায় এসে থেমে গেল ।রিকশাওয়ালা কিছু বলতে পারল না ।আম্মু রিকশা থেকে নামল । আয়তুল কুরসী পড়ে হাতে তিনটে তালি দিল ।রিকসা চলা শুরু করল ।


২।মামা ঘুমিয়ে রয়েছে । অনেক
গভীর ঘুমে ।কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন কে যেন তার বুকে
চেপে ধরছে ।তার মাথা গরম হয়ে উঠল ।কান দিয়ে রক্ত বের হতে শুরু করল ।হাসপাতালে নিয়ে যাওয়া হল ।


৩। আমার নানা ফজরের কিছুক্ষণ
আগে কোন এক কারণে শ্বশুর বাড়ির দিকে রওনা হলেন ।শ্বশুর বাড়ির গ্রামে ঢুকার পর এক বাঁশের ঝোঁপে দেখলেন দুই বালক আগুনের গোলা দিয়ে তারা একে অপরকে ঢিলাঢিলি করছে ।তিনি অবাক হলেন । দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে লাগলেন ।কিছুক্ষণ পর তাকে দুই বালক আক্রমণ করল ।
ওনিও শক্তিশালী ।শুরু হল তুমুল
লড়াই ।এরপর আরও কয়েকটা বালক এই লড়াইয়ে যোগ দিল ।
পাশের ক্ষেতের কাদা আর পানিতে নানাকে সে দিন বেশ চুবিয়ে ছিল তারা।সূর্য উঠার কারণে দিন হল ।তাই তিনি হয়ত বেঁচে গিয়েছিলেন ।


৪।বাবা বিলে মাছ মারতে গেছেন ।
ভালই মাছ পেলেন ।বাবার সাথে একটা পাওয়ারি টর্চ লাইট ছিল ।
বাবা হঠাত্‍ একটি বিলে পরিতক্ত্য
নৌকায় কিছু একটার শব্দ শুনতে
পেলেন ।টর্চ লাইটের আলো সেখানে ফেললেন ।দেখলেন একটা
বিষাক্ত সাপ ।ফণা তোলে দাঁড়িয়ে
আছে ।লাল টকটকে সাপটি ।
বাবা কিছুটা ভয় পেলেন । বাড়ি চলে আসলেন ।


৫।আমার বড় খালা রাতে অযু করতে কলের পাড়ে গেলেন ।তিনি অনুভব করলেন
কে যেন তাকে পিছের দিকে টানছে ।
তিনি পড়ে গেলেন ।কোমরে ব্যাথা পেলেন ।


৬।আমি রাতে ঘরে শুয়ে আছি । টিপটিপ বৃষ্টি পড়ছিল ।বিদ্যুত্‍ থাকার কারণে সারা বাড়িতে
আলো ছিল ।কিন্তু গ্রাম থাকার কারণে বেশ নিরব ছিল ।আমি ঘুমিয়ে পড়লাম ।হঠাত্‍ প্রকট একটা
শ্বাসের শব্দে আমার ঘুম ভেঙে গেল । আমি বাইরে গেলাম ।কিন্তু কিছুই পেলাম না ।এই ঘটনাটা পুনঃ পুনঃ
দুইবার ঘটেছিল সেইদিন ।আমি আমার স্যারকে এঘটনাটা খুলে বললাম ।তিনি বললেন,১৪-২০ বছর বয়সী ছেলে-মেয়েদের রাতে একা ঘরে থাকা উচিত নয়!! আমাকে একা থাকার জন্য কিছুক্ষণ ধমকালেনও !



৭।বাবা রাত বারটার সময় বাজার
থেকে আড্ডা মেরে মাথায় রান্নার জন্যে লাকড়ী নিয়ে বাড়ি ফিরছেন ।
চাঁদনী রাত ।রাস্তায় কেউ নেই ।
কে যে তার লাকড়ী পিছন থেকে টানছে ।বাবাও ছেড়ে দেওয়ার পাত্র নয় ।তিনি সারা শরীরের শক্তি দিয়ে সামনে দিকে টানতে টানতে মাথায় লাকড়ী নিয়ে বাড়ি ফিরলেন ।



৮।মামা গেছেন একা বিলে মাছ শিকারে । প্রায় মধ্যরাত । হঠাত্‍ তিনি একটা নূপুরে আওয়াজ পেলেন । পিছনে ফিরে দেখলেন
একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে ।
মেয়ে বলল,তুমি আমায় বিয়ে করবে? এই কথা পর মামা ভয় পেয়ে গেলেন ।তিনি সব মাছ ফেলে
সেখানে থেকে বাড়ি ফিরে আসলেন ।


৯।আমার চাচা ঘুমিয়ে আছে ।
হঠাত্‍ তার বুকে কি যেন চেপে ধরল ।তিনি তাঁর বুকে বড় একটা কিছু বসে আছে এমনটা অনুভব করলেন ।ঘুমে থেকে এটাকে তিনি চেপে ধরলেন ।জিনিটা নাকি ছিল তৈলাক্ত আর পিচ্ছিল ।তাই এটা ফসকে গেল!!


১০। মায়ের বয়স তখন ৬-৭ বছর ।
তখনকার সময়ে ঝোঁপ-ঝাড় বেশি ছিল ।একবার তিনি এক কবরের পাশে একা একা খেলছিলেন ।তখন
তিনি পাশের কবরটিতে একটা বিকট আওয়াজ পেলেন ।ভয় পেয়ে মা সেই দিকে তাকলেন ।তিনি যা দেখলেন তিনি এখন আমাকে বিষ্ময়ের সাথে মাঝে মাঝে বলেন ।
তিনি কবরটির উপরে দেখলেন-
"এক দরবেশের মত লোক ,সাদা পাগড়ী ,জোব্বা আর সাদা দাড়ি ।দরবেশটি একটি লোককে একটা
পুকুরের মধ্যে পাথার দিয়ে মাথায় আঘাত করছে । আর লোকটি পানির নিচে চলে যাচ্ছে আর আবার
ভেসে উঠছে ।আবার আঘাত করছে আবার পানির নিচে চলে যাচ্ছে আবার ভেসে উঠছে আবার দরবেশটি থাকে পাথর দিয়ে লোকটির মাথায় আঘাত করছে ।"
মা এখনও ভাবেন,এটা কি স্বপ্ন ছিল???!!! মা এখনও এ কথাটি
মনে করে আমার জন্য দোয়া করেন ।




_এবার বলতে হবে ,এই শর্ট ১০ টি গল্পের মধ্যে কোনগল্পগুলো ভৌতিক ছিল বা ভৌতিক ছিল না??আর এর মধ্যে একটা ধর্মীয় অলৌকিক গল্প আছে এবং এটি কয় নাম্বার? খুঁজে বের কর ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×