somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বকালের সর্ববৃহৎ ভূকম্পন : যার স্থায়িত্ব ছিলো ৪ ঘন্টা

০৬ ই মে, ২০১৭ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময় তখন দুপুর ১টা। যোহরের নামাজ পড়ে দুপুরের খাওয়াটা সেরেই গন্তব্যের দিকে রওনা দিলাম। যে সিএনজিতে উঠেছিলাম সেটা কিছুদূর যাওয়ার পর একজন যাত্রী নামিয়ে দিল। যাত্রী ভাড়া দিতে চাইলেও চালক তার ভাড়া নিলেন নাহ। আর কিছুদূর যাওয়ার পর আরেকজন যাত্রী উঠলো এবং একটুপর সেই যাত্রীটিও নেমে গেলো। এবারো একই ঘটনার পুনরাবৃত্তি। সিএনজি চালক ওই যাত্রী থেকেও ভাড়া নিলেন নাহ। মনে মনে ভাবতেছিলাম, আহা! কি উদার সিএনজি চালক রে ভাই। যাইহোক, লোকাল বাসের ন্যায় থেমে থেমে অবশেষে সিএনজি গন্তব্যে পৌঁছল। আমি ভাড়া দিলাম। কিন্তু এইবারও চালক আমাকে অবাক করে দিয়ে আমার ভাড়াও নিবে না ভাবছিলেন? জ্বী না। তৃতীয়বারে চালক ঠিকই আমার ভাড়া নিলো। পাঠক, কেউ কি বলতে পারবেন সিএনজি চালক কেন ওই দুজন থেকে ভাড়া নেয় নি??

যাইহোক, শিরোনামের সাথে অসামঞ্জস্য একটা কাহিনী দিয়ে শুরু করে ফেললাম।এবার ভূকম্পনের উৎসের দিকে যাওয়া যাক।

স্থান: পরীক্ষার হল।

আমার অবস্থান: ১ম সারির ২য় বেঞ্চ।

পারিপার্শ্বিক অবস্থা: আমার সামনে-পিছনে-ডানে তিন দিকে তিন মহীয়সী নারী। বাংলাদেশের তিন দিকে যেমন ভারত, ঠিক সেইরকম। আর আমার বাম দিকে বঙ্গোপসাগরের ন্যায় বিস্তৃত এক দেয়াল।

মূল ঘটনা: সামনে-পিছনে কোন সমস্যা না। ওরা দুজনই আমার ডিপার্টমেন্ট এর। বামে দেয়াল আছে তাও কোন সমস্যা নাহ।সমস্যা হইলো আমার বেঞ্চের ডানদিকে যে মহামানবী বসছেন তারে নিয়া। ক্যাম্নে যে লিখে আল্লাহই ভালো জানেন। খাতায় লিখতেছে ঠিকই কিন্তু লিখার ঠেলায় পুরো বেঞ্চ কাঁপতেছে। প্রথমে ভাবছিলাম ভূমিকম্প আসছে। কিছুক্ষণ শক্ত করে বেঞ্চ চেপে ধরে কম্পন রোধ করতে চাইলাম। কিন্তু কোন লাভ হলো না। এই কম্পন যেন আর থামেনা। পরীক্ষার পুরো ৪ঘন্টা যাবৎ তার এই টেবিলকম্পন আমাকে সহ্য করতে হয়েছে।

আমি বেশ কয়েকবার এদিক সেদিক ইতস্তত করেও এই কম্পনকণ্যার দৃষ্টি আকর্ষণ করতে ব্যার্থ হয়েছি। আমিও তো লিখতেছি, কই আমার লিখার সময় তো টেবিল কাঁপে নাহ। তারপর সে কিভাবে লিখতেছে সেটাও লক্ষ্য করলাম। আমি লোয়ার বেঞ্চ ঝাঁকি দিলাম। কোনদিকেই তার ভ্রুক্ষেপ নেই। অগত্যা, এই কম্পমান টেবিলেই পরীক্ষা দিলাম। আগামী পরীক্ষা গুলোতেও এই ধকল সইতে হবে। হে আল্লাহ, ইয়া মাবুদ, রক্ষা করো।

আপনাদের জ্ঞ্যাতার্থে জানিয়ে রাখিঃ
আজ আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। এক্কেবারে ফুল আন্সার করছি। প্রস্তুতি ভালো ছিলো- সবই কমন পড়ছে। আর আপনাদের সকলের দোয়া তো ছিলোই। শুকরিয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×