somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এযুগের রোমিও-জুলিয়েট

১৭ ই মে, ২০১৭ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়র রচিত রোমিও আর জুলিয়েটের ভালবাসার কাহিনি সকলেই জানেন। বাস্তবজীবনে তাদের মিলন হল না বলে তারা দুজনেই বেছে নিয়েছিল মৃত্যুর পথ। মৃত্যুর মধ্য দিয়েই মিলন হয়েছিল তাদের। কিন্তু প্রশ্ন হল, রোমিও এবং জুলিয়েট বলে কি বাস্তবে কেউ ছিল?

বাস্তবে থাকুক আর না থাকুক কারো কারো ভালোবাসার গভীরাতা বুঝাতে টেনে আনা হয় রোমিও জুলিয়েট কাহিনী। তেমনই এক রোমিও জুলিয়েটের সন্ধান পাওয়া গেল ফেনী শহরে।

আমি প্রতিদিনই প্রাইভেটে যাওয়ার পথে উনাদের দেখি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।ফেনী শহরে ওদের পরিচয় রোমিও-জুলিয়েট। নিজেদের কোন ঘর নেই। খোলা আকাশের নিচেই বসবাস। খেয়ে না খেয়ে তাদের জীবন কাটে। তবুও একজন আরেকজনকে ছেড়ে যান না এক মূহুর্তের জন্যও। মানসিক ভারসাম্যহীন হলেও তাদের প্রেম যেন জগতের আর সবার প্রেমকে হার মানায়। আজ একটি স্থানীয় পত্রিকায় উনাদের নিয়ে নিউজটি দেখি। পুরো নিউজটি এখানে হুবহু তুলে ধরছি-

ময়লা-কর্দমাক্ত জামা, আউলা-ঝাউলা চুল। থাকার ঘর নেই, বিভিন্ন দোকানের অতিরিক্ত ছাউনি তাদের ঘর। তারা রোমিও-জুলিয়েট হিসেবে পরিচিত। দুইজনই মানসিক-ভারসাম্যহীন, দুই বছর ধরে বসবাস করছে ফেনী শহরে।

কোলে এক কন্যা সন্তান নিয়ে দু’জন ফেনিতে আসে। সেই সন্তান পরে চুরি হয়ে যায়। তাদের কখনো রাস্তার মাঝে, কখনো দোকানের সামনে ঘুমাতে দেখা যেত। ফেনীর মানুষের কাছে তারা এখন খুবই পরিচিত মুখ। দুইজনকে কখনো অভিন্ন দেখা যায় না।

সোমবার সন্ধ্যায় ফেনী শহরের শিশু নিকেতনের সামনে মানুষের জটলা দেখে এগিয়ে গেলেন এই প্রতিবেদক। মাঝখানে কন্যা সন্তানটি রেখে দু’পাশে বসে আছেন মা-বাবা। মাকে যথেষ্ট সুস্থ মনে হয়েছিল। দু’জনের চেহারাই হাস্যোজ্বল।

প্রসব বেদনা উঠলে প্রসূতিকে নিয়ে ব্যস্ত থাকেন আত্মীয়-স্বজন। তাদের প্রতি রাখেন বাড়তি নজর। কিন্তু জুলিয়েটের ভাগ্যে সেরকম জোটেনি। সোমবার (১৫ মে) ভোর রাতে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান।

রোমিও’র সাথে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আগের মেয়েটি চুরি করে নিয়ে গেছে। এটারে নিতে দিব না। এর নাম রাখবো রাণী।’

তিনি জানালেন, সোমবার ভোর রাতে রাস্তার পাশে রাণী ভূমিষ্ট হয়। ধাত্রী ছিলেন তিনি। এরপর আর কোনো কথা বলতে রাজি হননি রোমিও। এবার জুলিয়েটের সাথে কথা বলতে চাইলে তিনি হাত দিয়ে ইশারা করে জানালেন কয়টা টাকা দেন।

উপস্থিত উৎসুখ জনতা কেউ জামা কিনে দিলেন আবার কেউ টাকা দিলেন। অনেকে রসিকতা করে বলছে ‘যদি কোনো প্রাইভেট হাসপাতাল আর কোনো গাইনি ডাক্তারের চোখে পড়তো তাহলে নিশ্চিত সিজার করেই ছাড়তো। হাসপাতাল আর ডাক্তাররা এত বেশী সিজারিয়ানে আসক্ত যে এও হয়তো রেহাই প্পপপেত না।

জুলিয়েট ভালো পুষ্টিকর খাবার খায়নি, ভালো জায়গায় ঘুমায়নি, ডাক্তার পরীক্ষা করেনি, ডেলিভারির জন্য ধাত্রী লাগেনি। অথচ নবজাতক-প্রসূতি দু’জনই সুস্থ।

এসময় দেখতে আসা জনতা জানান, এখন ঝড়-বৃষ্টির রাত। এই নবজাতকের জন্য আমাদের সমাজের-রাষ্ট্রের কী কিছু করণীয় নেই। রাতে শিশুটি কীভাবে থাকবে। তাদের সহযোগিতার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসা উচিত।




ছবিঃ (সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ রাত ১০:৩৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×