somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তিতে মুক্তি

২৩ শে মে, ২০১৭ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গরু আর মুরগি নিয়ে বহুল প্রচলিত দুইটা লজিক (যুক্তি) দেখুন-
→মানুষ গরু খায়, গরু ঘাস খায়। সুতরাং মানুষ ঘাস খায়।
→মুরগি কেঁচো খায়, মানুষ মুরগি খায়। সুতরাং মানুষ কেঁচো খায়।

যুক্তিগুলো খুব মজার তাই না? পোস্টটি পড়ে দেখুন তো যুক্তিবিদ্যা কেমন লাগে?



আমার "ফান্ডামেন্টাল অব ম্যাথমেটিক্স" (মৌলিক গণিত) পরীক্ষার দুদিন আগের কথা। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সেদিন বইটা খুলে একটু দেখলাম। বইয়ের প্রচ্ছদটা খুব সুন্দর। প্রচ্ছদ দেখেই বইটির প্রতি একটা মায়া জন্মে গেছে। যে প্রচ্ছদটা এঁকেছে (বইয়ের কোথাও তার নাম পেলাম নাহ) তাকে এত্তোগুলা ধন্যবাদ জানাই। খালি প্রচ্ছদ দেখে তো আর পরীক্ষা দেওয়া যাবেনা। তাই কয়েক পৃষ্ঠা উল্টেপাল্টে প্রথম চ্যাপ্টারটা ধরলাম।

ওমা একি?
এ যে লজিকের ছড়াছড়ি। চ্যাপ্টারের নাম "যুক্তির প্রাথমিক তত্ত্ব ও সত্যতা ছক"। ব্যস, আমিও শুরু করলাম যুক্তিতে মুক্তি খুঁজার উপায়।প্রথমেই যে লজিকটার প্রতি চোখ পড়লো তা হলোঃ

"যদি আমার ভাই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়, আমি তাকে একটি ঘড়ি দিব। হয় সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম। আমি আমার ভাইকে এই সময় ঘড়ি দিইনি। সুতরাং আমি স্টেশনের বাইরে ছিলাম।"


কি যুক্তি মাইরি। আমার এক্কেবারে মাথার উপর দিয়ে গেলো। এইটাতে মাথা নষ্ট করার মানেই হয় না। পৃষ্টা উল্টে আগাতে লাগলাম। কত শত লজিক্যাল এক্সপ্রেশন। মাথাটা একটা চক্কর দিয়ে উঠলো। বৃষ্টি আর শস্য উৎপাদন নিয়ে একটা লজিক চোখে পড়লোঃ

"যদি বৃষ্টি হয়, তবে শস্য ভালো হবে এবং শস্য ভালো হয় নাই, সুতরাং বৃষ্টি হয় নাই।'

এই যুক্তিটা একটু সহজ ও বোধগম্য ছিলো। সোজা কথা বৃষ্টি হয় নাই ফসলও ভালো হয় নাই। এত সহজ যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যাবে না। তাই মুক্তির যুক্তি অনুসন্ধান অব্যাহত রাখলাম।খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম মনের মতন একখান লজিক।
"যদি তুমি অধ্যয়নে মনোযোগী হও তবে তুমি পরীক্ষায় ভালো করবে।তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করনি। অতএব তুমি পরীক্ষায় ভালো করবে।"

প্রশ্নে এই লজিকটার বৈধতা যাচাই করতে বলা হয়েছে। (কেউ যদি না বুঝে থাকেন তবে লজিকটা আবার পড়ে দেখুন।)

আমিতো মহাখুশি।
যদি কোনমতে এই লজিকটা বৈধ প্রমাণ করতে পারি তবে আমি পরীক্ষায় ভালো করবো। কারণ আমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করিনি। অতএব লজিক অনুযায়ী আমি পরীক্ষায় ভালো করবো।

হা হা হা!!
কি মজা!!

ভেবেছিলাম শুধু লজিক দিয়েই পাশ করে ফেলবো।কিন্তু এখন এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, লজিকটি যদি ভুল হয় অর্থাৎ বৈধতা প্রমাণ না করা যায় তবে এটি অবৈধ হয়ে যায়। ফলে আমি আর পরীক্ষায় ভালো করবো না।

কিছু বুঝলেন????????
মনে হয় আপনাদেরও মাথার উপর দিয়েই গেছে। হেহেহে।
[নেক্সট "মেকানিকস" পরীক্ষা। সবাই দোয়া কইরেন]
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:২৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×