somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামের বিড়ম্বনা

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:::নামের বিড়ম্বনা::
নাদিম আহসান তুহিন

জন্মের পরে নাম রাখার দিন থেকেই আমার নাম নিয়ে বিড়ম্বনার শুরু। আমি যতদূর জানি, আমার নাম ঠিক করেছিল আমার বড় আপু। আমার পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ নাদিম আহসান হাবীব ঈমরোজ তুহিন। ভাইয়ার নামের সঙ্গে মিল রেখেই আমারটা ঠিক করা হয়েছিল। তো যেদিন মসজিদে আমার নাম রাখা হবে সেদিন গিয়ে বাবাকে বলা হলো আমার জন্য ঠিক করা নামটি। কিন্তু এতবড় নাম বাবার মনে থাকবে না। তাই বড় আপু ছোট করে বলে দিলেন ‘নাদিম আহসান তুহিন’ রাখার জন্য। আর আমার বাবা মসজিদে গিয়ে ভুলেই গেলেন আপু ঠিক কী নাম রাখতে বলেছিল। তাই তিনি ইমাম সাহেবকে গিয়ে বললেন উনার ছেলের নাম রাখবেন ‘নাজিম উদ্দিন’। মোনাজাত করা হলো। ব্যস, আমার নাম হয়ে গেল নাজিম উদ্দিন। বাড়িতে এসে বলার পর আপুরা খুব বকাঝকা করল বাবাকে। পরবর্তীতে আবার আমার নাম পরিবর্তন করে নাদিম আহসান তুহিন করা হলো।




আমি যখন কথা বলতে শিখলাম এবং আমার নামটাও বলা শিখলাম, তখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করত, তোমার নাম কী? আমি অবলীলায় বলতাম, আমার নাম হলো নাদিম আহসান নাজু মাউ নাজ্জাতুন তুহিন। হা হা হা। নামের মাঝখানে এই বিচিত্র শব্দত্রয় যোগের রহস্য আমার নিজের কাছেই অজানা। স্কুলে ভর্তি করানোর দিন দেখা গেল, আমার সুবিশাল নামখানা হাজিরা খাতায় সঙ্কুলান হচ্ছে না। বাধ্য হয়ে হাজিরা খাতায় আমার নাম থেকে কেটে শুধু ‘নাদিম আহসান’ লেখা হলো।
সপ্তম শ্রেণিতে একটি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। ছেলে মেয়ের জন্য আলাদা হলরুমে সিট বসানো হলো। ছেলে ক্লাসমেটদের সঙ্গে গিয়ে আমি আমার সিট খুঁজে পাই না। স্যারকে গিয়ে দেখালাম। স্যার বললেন, তোমার সিট তো মেয়েদের রুমে। ঘটনা কী? এমন তো হওয়ার কথা নয়। দেখা গেল, প্রবেশপত্রে আমার নাম লেখা হয়েছে নাছিম আহসান। অর্থাত্ ‘দ’-এর জায়গায় ‘ছ’ উঠছে। এইটুকুতে কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো আমার রোল নং ‘ম-১২৩৪’ এভাবে লেখা। মেয়েদের রোল নং-এর পূর্বেই শুধু ‘ম’ লেখা হয় তাই আমার সিট পড়ল মেয়েদের রুমে। স্যার অবশ্য কর্তৃপক্ষের সঙ্গে খুব রেগে গেলেন। আপনারা ছেলে আর মেয়ের নামের পার্থক্য বুঝেন না? যাহোক, আমাকে ছেলেদের রুমে একটা বেঞ্চে বসানো হলো। পরে অবশ্য আফসোস করেছিলাম। ইশ, মেয়েদের রুমে (আমার অরিজিনাল সিটে) পরীক্ষাটা দিতে পারলে মন্দ হতো না!
এখন বন্ধুবান্ধবরা রেগে গিয়ে যখন আমাকে নাদিম্মা বলে ডাকে তখন আমি তাদের বলি, ওই বদের দল, আমারে মা ডাকস ক্যান? বড়জোর বাপ ডাকতে পারছ!


আজ ৯জুলাই, ২০১৭ (রবিবার) দৈনিক ইত্তেফাকের ঠাট্টায় প্রকাশিত। অনলাইনে দেখতে: https://shar.es/1BBjIP
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×