somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাদিম আহসান তুহিন
আমার পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ নাদিম আহসান হাবীব ঈমরোজ তুহিন। গণিতশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেছি।

কাকের ইয়ে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাকের ইয়ে হলো সাদা চটচটে, ঈষৎ তৈলাক্ত এক ধরণের উচ্ছিষ্ট যা কাকের পায়ূপথে রেচন প্রক্রিয়ায় নির্গত হয়। যদিও কাক কৃষ্ণ বর্ণ কিন্তু কাকের ইয়ে প্রায়শই শুভ্র বর্ণের হয়ে থাকে। 

কাক তাঁর ইয়ে নির্গমনের জন্য গাছের মগডালকে আদর্শ স্থান হিসেবে বিবেচ্য করে। যুগে যুগে মনিষীগণ কাকের ইয়ে নিয়ে বহু গবেষণা করেছেন। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না...

কাকের ইয়ে নিয়ে বিভিন্ন ফান ম্যাগাজিনে বহু লেখা পড়েছি। একটা লেখার সারাংশ বলি-
একদা তিন বান্ধবী একটি গাছের নিচে দাঁড়িয়ে চটপটি খাচ্ছিলো। তারা খাওয়ার সময় গল্প আড্ডায় মেতে উঠলো। অতঃপর গাছের ডালে বসে থাকা একটি কাকা তাদের এক বান্ধবীর চটপটির মধ্যে  ইয়ে করেই উড়াল দিলো। বাকী ইতিহাস আর বলার অপেক্ষা রাখেনা,,, হাহাহা :-D

হানিফ সংকেত রান্না বিষয়ক অনুষ্ঠান গুলোকে ব্যাঙ্গাত্বক ভাবে উপস্থান করতে  "ইত্যাদি"তে একবার দেখিয়েছিলেন যে-

খোলা প্রকৃতিতে গাছের নিচে রান্না করা হচ্ছিলো। হঠাত্‍ আমন্ত্ৰিত অতিথি রান্নার মধ্যে এক ধরণের সাদা মশলার উপস্থিতি টের পেলেন। তিনি উপস্থাপিকাকে জিজ্ঞেস করলেন, আপা ঐ সাদা মশলাটা কখন দিলেন? উপস্থাপিকাকা বললেন, কই আমিতো কোন মশলা দিইনি। তথাপি ক্যামেরায় দেখা গেল গাছের মগডালে বসে একটি কাক তার প্রাকৃতিক কর্ম সেরে উড়াল দেয়ার প্রস্তুতি নিচ্ছিলো...

এবার কাকের ইয়ে নিয়ে এই গুরুত্বপূর্ণ তাশরীফ এর কারণটা বলি-

কাকের ইয়ে কারো গায়ে পড়ার দৃশ্য দেখার মতো সৌন্দর্য্য দ্বিতীয়টি নেই। এই দৃশ্য দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনটিই এতোদিন ছিলো নাহ।

অবশেষে, সম্প্রতি একদিন ম্যাথ ডিপার্টমেন্টের কতিপয় বালিকাসহ লিটন স্যারের বাসার সামনে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম। অপেক্ষা লিটন স্যারের আগমনের। তখনই আমার পাশেই দাঁড়িয়ে থাকা বালিকার হাতে উক্ত সাদা দ্রব্যটি পতিত হতে দেখলাম। প্ৰথমে ভেবেছিলাম বালিকা বুঝি হাতের রূপচর্চা করার জন্য লোশন জাতীয় কিছু লাগাইছে। পরক্ষণে ঊর্ধ্ব গগণে কাকের ফিলিংস প্রকাশকারী কা কা ধ্বনি শুনে ব্যাপারটা বুঝতে সক্ষম হলাম। বালিকার নামটা এখানে অপ্রকাশিতই রাখছি....

কাকটির নিশানা পারফেক্ট আছে বলতে হবে। কারণ, আরেকটু এদিক সেদিক হলেই সেটা আমার গায়েই পড়তো....
বলতেই হবে,,,
মানির মান আল্লাহ রাখে... :-P :) :D
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×