somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাদিম আহসান তুহিন
আমার পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ নাদিম আহসান হাবীব ঈমরোজ তুহিন। গণিতশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেছি।

জনপ্রতিনিধি নির্বাচন করার যোগ্যতা ও অযোগ্যতার ক্ষেত্রে আরও কিছু নিয়ম সংযোজন করা প্রয়োজন

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবধরণের জনপ্রতিনিধিদের (স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত) নির্বাচন করার যোগ্যতা ও অযোগ্যতার ক্ষেত্রে আরও কিছু নিয়ম সংযোজন করা প্রয়োজন।



আমাদের সংবিধানের ৬৬ ধারায় রয়েছে সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার – আরপিও ১৯৭২) এর সর্বশেষ সংস্করণ গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে।

তো যে নিয়ম সংযোজনের কথা বলছিলাম। আমার মতে,
১. কোন জনপ্রতিনিধি দুইবারের অধিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
২. জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা প্রয়োজন।

ব্যাখ্যায় আসি,
১. উদাহরণস্বরুপ, আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্যে একজন প্রার্থী যতবার খুশি ততবারই লড়াই করতে পারেন। কিন্তু শর্ত হলো কোনো ব্যক্তি ইতিহাসে নূন্যতম ২ বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এখানে ব্যপারটা হলো রাজনৈতিক দল মনোনয়ন দিবে কিনা সেটার উপরও নির্ভর করে। কিন্তু আমাদের দেশেও আমরা যদি জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এইরূপ নিয়ম চালু করতে পারি তাহলে একজন ব্যক্তি বছরের পর শাসন বা শোষণ করতে পারবে না। হয়, দুইবারের অধিক প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দেয়া অথবা আমেরিকার মতো, ২ বার নির্বাচিত হলে পরবর্তীতে আর নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ফলে, এক নেতার অধীনে পাতি নেতাদের দ্বৌরার্ত কমে যাবে। নতুন নতুন নেতৃত্ব আসবে যেটা বর্তমানে সুযোগ খুবই কম।

২. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ জনশক্তি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের সাক্ষরতার হার ৭৭ দশমিক ৭ শতাংশ। আর বাংলাদেশের মূল শিক্ষা ব্যবস্থাটি তিন স্তরে বিভক্ত: প্রাথমিক পর্যায় (শ্রেণি ১ম –৫ম), মাধ্যমিক স্তর (৬ষ্ঠ – ১০ম) এবং উচ্চ স্তর । তো বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদেরও তাদের প্রতিনিধিত্বের স্তর অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেয়া দরকার। যেহেতু, বর্তমানে শিক্ষিত জনগোষ্ঠী মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। আর অশিক্ষিত, মূর্খ কিংবা স্বল্পশিক্ষিত নেতা দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব না দিয়ে এক্ষেত্রেও মেধার মুল্যায়ন করলে দেশের জন্যই কল্যাণকর হবে বলে মনে করি।

উপরোক্ত মতের পক্ষে, বিপক্ষে, সুবিধা ও অসুবিধা নিয়ে আপনার মতামত জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×