এরিষ্টোক্রেটিক/
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৪শ পর্ব:
আজ ২৫ তারিখ, ঢাকা যাবার পালা। রিফাতের শাশুড়ি মা অনেক কিছু রান্নাবান্না করেছে। তাই দেখে রিফাত তার শাশুড়িকে বলল, মা তুমি কী আর আমাকে আসতে দিবে না মনে হচ্ছে? মা বললেন, কেন তা হবে? রিফাত বলল, এত রান্না করছো তো তাই? রিফাতের মা বললেন, দেখ দেখি ছেলের কাণ্ড তুই তার একমাত্র জামাই, তো তার স্বাদ-আহ্লাদ থাকবে না। মৌমিতা বলল, ও তাহলে সব আমি কিছুই না। এবারে শাশুড়ি বললেন, তোদের দুজনকে নিয়েই তো সব। সবাই নিজের নিজের গোসল সেড়ে নিল। কারণ আজ জুমুআর দিন নামায পড়তে যেতে হবে। এদিকে সবার সহোযোগিতায় কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে তাই ছোটখাটো আড্ডা জমেছে। আড্ডায় পূর্ণতা দিল রিফাতের মায়ের হাতের চা। আড্ডার একপর্যায় আযান দিলে সকলেই নামায পড়তে গেল। নামায শেষ করে আসতে প্রায় ২টা বেজে গেল। খানা টেবিলে দিতেই সকলেকে খানা খেতে বলা হল। খানা শেষ করতে প্রায় ৩টা বেজে গেলে বিছানায় একটু গড়াগড়ি দিয়ে উঠলো এতে সাড়ে ৩টা বাজতেই ১টা অটো ডাক দিয়ে তাতে মালামাল তুলে দিল। এরপর ষ্টেশনে এসে বগি নাম্বার খুঁজে বের করে মালামাল উঠাল আর সিট খুঁজে বসে পড়ল সকলে। শোভন চেয়ার কোচ সিট ১৩টি এর মধ্যে মুখোমুখি ১০টি আর বাকি ৩টি পেছনে। যা হোক আগের মত মায়ের কাছে বসলো রিফাত ও মৌমিতা। এরপর মায়ের কাঁধে ঘুম দিল দুজনেই এক ঘুমে ঢাকা। প্রায় ৮ ঘন্টা ভ্রমণ করে সকলেই ক্লান্ত সবাইকে বাড়ী থেকে খেয়ে যেতে বলতেই কেউ রাজি হল না। সবাই সবার বাড়ীতে চলে গেল। আর বাড়ীতে থাকলো শুধু রিফাতের ক্লান্তশ্রান্ত পরিবার।
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন