somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজানা পথের তরী

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪র্থ পর্ব:
দীর্ঘ ভ্রমণে তারা এখন ক্লান্ত। তাদের গাড়ী ঠিক দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম পৌছল। এবারে আন্টি নাছোড়বান্দা হয়ে বললেন, তুমি আমার সাথে এসো আমি তোমাকে বাড়ী পৌছে দেব। একথা শুনে আহমাদ বলল, আপনি আমার বাড়ী চেনেন কিভাবে? এবারে তিনি আহমাদের বাবার নাম, দাদার নাম ও নানার নাম ও তার মায়ের নাম বলেন। এবারে আহমাদ অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? আমি তো এতকিছু বলি নি। এবারে আন্টি তার পরিচয় দেন যে তার নাম আসমা, বাবার নাম ওসমান গনি। এবারে আহমাদ বুঝে যে ইনি তার সেই ফুফু যাকে সে খুঁজছে। যা হোক তারা ১টি অটো নিয়ে তাতে মালামাল তুলল। একপর্যায় তারা আহমাদের বাড়ীতে এসে পৌছলে তারা নেমে পড়ল। কিন্তু আহমাদ তার ফুফুকে ছাড়ল না। বাড়ীতে ঢুকেই নানার সাথে দেখা হলে দুজনেই সালাম দিয়ে ভেতরে প্রবেশ করল। নানী রীতিমতো খুশি,তার নাতিকে পেয়ে। আহমাদ ও তার ফুফু ফ্রেশ হয়ে এলে তাদের খেতে দেওয়া হল। এরপর সকলের সাথে আহমাদ তার বাবার বিয়ের প্রসঙ্গ নিয়ে আলোচনা করল। এদিকে তার ফুফুকে নিতে বাড়ী থেকে লোক এল, আর ফুফু চলে গেল। যা হোক, দাবী উত্থাপন করাতে সকলেই বিষয়টি সিরিয়াসলি নিল। নানা বললেন, তোর দাদাবাড়ির লোকজন কিছু বলে নি। আহমাদ বলল, তুলেছে কিন্তু বাবা কানে তুলে নি। নানী বললেন, তাহলে তোর দাদাকে গিয়ে বিষয়টি ভাবতে বললে সেটি আরো ভালো হবে। এখন আহমাদকে কিছু ডাব পেড়ে খেতে দেওয়া হল, ডাবগুলো প্রচুর মিষ্টি ছিল। এবারে আহমাদকে তার রুম দেখিয়ে দিতেই সে কিছুক্ষণের জন্য রেষ্ট নিতে অনুমতি চাইলে তাকে তার রুম ছেড়ে দেওয়া হল। সে খুব ক্লান্ত তাই বিছানায় পিঠ লাগাতেই ঘুমিয়ে পড়ল। তার একটা সুঅভ্যাস রয়েছে, সে যতই ক্লান্ত থাকুক না কেন নামাযের সময় সে টের পায় এবং নামায পড়ে নেয়। সে এমনি ঘুম দিল যে মামী রাতে ১০টায় খাবার নিয়ে এলে খাবার খাইয়ে দিলেন তাকে জাগিয়ে। আজ তার জন্য তার পছন্দের খাবার রান্না করেছেন তার মামী। আহমাদ খুব তৃপ্তি নিয়ে খেতে থাকল একপর্যায় খাওয়া শেষ হতেই গরুর খাঁটি দুধ খেল। এরপরে সে আবার ঘুমিয়ে পড়ল।
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×