somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজানা পথের তরী

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ম পর্ব:
এক ঘুমে সে ভোর ৩টায় উঠলো। ওযু করে নানীকে বলল, নানী জায়নামাজ কোথায়? মামী তা নিয়ে আসলেন আর বাসায় ফোন দিয়ে জানাতে বললেন। আহমাদ বলল, ফজরের পর ফোন করব। এবারে নামায পড়ে কিছুসময় কুরআন পড়তে থাকল। ফজরের আযান কানে ভেসে আসলে নানা, মামা ও সে নামায আদায় করতে গেল। নামায শেষ করেই আহমাদ বাবাকে ফোন দিল, খোঁজখবর নিল এবং অনেক্ষণ ধরে কথা বলল। এরপরে তারা তিনজন হাটতে থাকল, হাটার পর্ব শেষ করে বাসা ফিরতে ফিরতে ৬টা বেজে গেল। মামী ও নানী সকালের নাস্তা তৈরীতে ব্যস্ত একপর্যায় নাস্তা হয়ে গেলে সকলকেই দস্তরখানায় ডাক দেওয়া হল। সবাই নাস্তা করতে লাগল একপর্যায় নাস্তা শেষ হলে আহমাদ নানীকে বলল, আজ আমি দাদাবাড়ি যাব। নানী বললেন, সবে তো এলি পরে যাস। আহমাদ বলল, বাবার বিয়ে না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আগে ওটা হয়ে যাক তারপর বেড়াব। নানা বললেন, ঠিক আছে ওকে বাধা না দিয়ে দোআ করো। তাই তার দাদাবাড়ি যাওয়াটা এখন সময়ের ব্যাপার। তাই দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা হল। প্রায় ঘণ্টা দুয়েক হাটার পর পৌছল তার দাদাবাড়ি। দাদাসহ সকলেই তাকে পেয়ে চোখের জল ফেলল, তার মায়ের জন্য। দাদী ঠাণ্ডা শরবত দিলেন আর সুমিষ্ট ডাবের পানি। এগুলো খেয়ে তৃপ্ত হল আর বলল, ফাহাদ তার চাচাতো ভাই, এর খবর জানতে চাইলো। ছোট চাচী বললেন, বাজারে গিয়েছে। এইতো এল বলে। আর অন্য সব ভাইবোনের খবরাখবর নিল। এরপরে ফাহাদ এলে নদীতে স্নান করতে গেল তখন কেবল ১১টা বাজে। দিনটা খুব সুন্দর না গরম না ঠাণ্ডা। যা হোক আধা ঘণ্টা পর ফিরে এলে ফুফু তাকে দেখতে এলেন। ফুফু তো তাকে আদর করলেন, আর অনেক্ষণ ধরে কথা বললেন। একপর্যায় জোহরের আযান দিলে নামায পড়তে গেল দাদাসহ। নামায শেষ করে এলে দাদীই আহমাদকে খাইয়ে দিলেন। এতো আদর পাওয়ার কারণ হল, তাদের বাবার বংশে সে আর তার দাদা ছাড়া কোনো আলেম নেই। আজকের দিনটি সে পার করল আনন্দের সাথে।
Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×