somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজানা পথের তরী

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯ম পর্ব:
দেখতে দেখতে ১টা বছর কেটে গেল, আর আহমাদের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়েছে। তাই সিরিয়াসলি পড়াশুনা করতে হচ্ছে, কারণ ভালো ১টি ডিগ্রী নিয়ে বাইরে যাওয়া তার মার স্বপ্ন ছিল। এটাকে বাস্তবায়ন করতে পুরো উঠে পড়ে লেগেছে। স্কলারশিপ পেয়ে বাইরে যাওয়া অনেক বড় সম্মানের ব্যাপার। এতে উৎসাহ দিচ্ছেন তার নতুন মা আর তার ভাইবোন। একপর্যায় আহমাদের পরীক্ষা শুরু হয়ে গেল চলবে প্রায় ২মাস ধরে। এদিকে আহমাদের বাবার পদোন্নতি ঘটেছে এখন তিনি সিনিয়র অফিসার হয়েছেন। তার বেতন স্কেল বেড়ে দাঁড়িয়েছে ৩০০০০টাকা। সুতরাং তাদের সংসারে নতুন মা আসাতে সংসারটি আলোর মুখ দেখছে। যাই হোক হৃদি ও ঋতু পড়ায় মনোযোগী হয়েছে আর বরাবর ভালো করে যাচ্ছে। আহমাদ আজ পরীক্ষা দিতে গেল মায়ের কাছ থেকে দোআ নিয়ে। আজ তাকে অনেক confident লাগছে। পরীক্ষার হলে ঢুকে আনুষঙ্গিক দোআ পাঠ করে, প্রশ্নপত্র পাওয়ার পর লেখা আরম্ভ করল আল্লাহর নামে। দীর্ঘ ৪ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর তার হাতের অবস্থা ১২টা থেকে ১৩টা বেজে গেল। তার হাত নাড়াতে কষ্ট হলেও পরীক্ষা ভালো হয়েছে বলে স্বস্তি ফিরে পেল। এবারে মসজিদে গিয়ে নামায শেষ করে বাসার দিকে রওনা হল। বাসায় ফিরে মাকে বলে মা আজ তোমার দোআয় সব কমন পেয়েছি। মা বললেন, আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ সহায় হউন। আহমাদ ফ্রেশ হতে গেল মা টেবিলে খাবার দিলেন তার জন্য। তখন ঘড়িতে কেবল সাড়ে ৫টা। আহমাদ ফিরে এসে খাবার খেতে খেতে বলল, মা আজ আশেপাশে কোথাও ঘুরতে যাই? মা বললেন, তোর বাবার আসার সময় হয়ে এল, তিনি এলে তারপর। আহমাদ বলল, সারাদিন কাজ করে ক্লান্ত তুমি তাই ক্লান্তি দূর করতেই ঘুরতে চেয়েছিলাম। মা বললেন, থাক বাবা আমার জন্য চিন্তা করিস, মনে পড়লে সব ক্লান্তি দূর হয়ে যায়। একপর্যায় আহমাদের খানা শেষ হলে, আহমাদের বাবা এসে পড়লেন। মাকে পাশে বসিয়ে রেখে আহমাদ খাবার বেড়ে দিল আর কিছু কথা বলতে চাইল। বাবা বললেন, মতলবটা কী? আহমাদ বলল, আসলে হয়েছে কি, একটু তোতলামি করে মা, মানে তুমি না আসলে একটু বেড়াতে? বাবা ও মা হেসেই দিলেন আর বললেন, বুঝেছি। কিন্তু কথা বলতে পারছিলে না তো। বাবার কাছ থেকে অনুমতি পাওয়ার পর আহমাদের খুশি আর কেউ ধরে রাখতে পারল না। সকলে ঘুরে বেড়িয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আর যান্ত্রিক জীবনটাকে ধিক্কার জানাল আর বলল, কবে মিলবে মুক্তি?
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×