somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজানা পথের তরী

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ২২:
আজ দুজনেরই প্রথম ক্লাস তাই ফজরের আগে নাস্তা তৈরি করে নিয়ে যাচ্ছে বাটিতে করে। এখানে আহমাদ নিজে পড়ছে আর ১টা কম্পিউটারের দোকানে ৪ঘণ্টা part time job করে তাই ক্লাস শেষে বাড়ী ফিরতে বিকাল ৪টা বাজে। কিছুদিনের ব্যবধানে এলাকা ও মানুষের সাথে চেনা জানা তৈরি হয়েছে। আর ফাক পেলেই বাবার বাড়ী ও শ্বশুরবাড়ি ফোন দেয় আর বুদ্ধি নেয়। এভাবে তারা সংসারটাকে গুছিয়ে নিচ্ছে। বাংলাদেশ থেকে যে রিয়াল এনেছিল তা প্রায় শেষের পথে, তাই তার বসকে ব্যপারটি বলতেই কিছু রিয়াল দিল যাতে তারা চলতে পারে। প্রথম দিকে এইভাবেই চলছে পরে হয়তোবা মাদ্রাসায় job হতে পারে। যা হোক তাদের পড়াশোনা কেমন হচ্ছে তা ক্লাস টেস্টে বোঝা যাবে। তাই তারা কাজের ফাঁকেফাঁকে নিজেদের পড়াটা চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকে কয়েকদিন, ক্লাস তাদের চলছে পুরো দমে। সামনের সপ্তাহে তাদের ক্লাস টেস্ট তাই preparation নিয়ে রাখছে। এখানে তারা আরবি ভাষা, ইফতা ও তাফসীর এবিষয়গুলোর উপর উচ্চতর ডিগ্রি নিতে এসেছে। এভাবে সময় পার হতে থাকলে পড়ার চাপও বাড়তে থাকে। দেখতে দেখতে ক্লাস পরীক্ষা চলে এল আর তাদের আজ আরবি ভাষার উপর পরীক্ষা। প্রতিদিনের মত আজও নাস্তা সাথে করে নিয়ে গেল। মাদ্রাসায় ওস্তাদদের সাথে পরিচিত হল, যাতে তারা তাদের প্রতি যত্নবান হন। একপর্যায় পরীক্ষা শেষ হলে ওস্তাদের সাথে তার ব্যাপারে আলাপ করে পড়ার পাশাপাশি কোনো চাকরী মিলে কিনা? ওস্তাদ জিজ্ঞেস করলেন, কম্পিউটার চালাতে পার? আহমাদ মাথা নাড়লে তাকে ওস্তাদ মুহতামীমের কাছে নিয়ে গেলেন আর তার ব্যাপারে কথা বললেন। মুহতামীম সাহেব কিছু প্রশ্ন করলেন আর আহমাদ তার সঠিক জবাব দিলে তার কম্পিউটার সেকশনে চাকরী হয়ে গেল। আর আহমাদ তার টাকা দুইবারে চাইলে তাকে বলা হল পরে দেখা যাবে।
http://www.somewhereinblog.net/blog/Naeeim/newpost
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×