somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন ক্যাতা করি /:)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. Notepad খুলেন।

২. Start কথাটি বারবার লিখুন নিচে নিচে........এভাবে:

Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start

যতোবার খুশি।

৩. File থেকে Save as এ যান।

৪. vuavirus.bat নামে সেইভ করুন।

ফাইলটা ওপেন করুন........মজা দেখেন........../:)

আরো ক্যাতা করতে পারেন। অবশ্য এটা তাদের জন্য যারা বুঝতে চান ভাইরাস বা ট্রোজান কিভাবে কাজ করে। ভয় নেই, পিসির কোন ক্ষতি হবে না।

১. আবার Notepad খুলেন

২. নিচের কথাটা লিখেন:

[autorun]
open=vuavirus.bat
shellopencommand=vuavirus.bat

৩. File থেকে Save as এ যান। autorun.inf নামে সেইভ করুন।

এবার vuavirus.bat ও autorun.inf ফাইল দু'টাই আপনার পেনড্রাইভে কপি করুন। পেনড্রাইভটা একবার খুলে আবার পিসির সাথে লাগান। পেনড্রাইভে ডাবল-ক্লিক করেন। মজা দেখেন........./:)

দেখতেই পাচ্ছেন autorun.inf ফাইলটির কতো ক্ষমতা। এটিই সেই ফাইল যা আপনার পিসিতে অধিকাংশ ভাইরাস ও ট্রোজানকে আসার দরজা খুলে দেয়। কারন এই ফাইলটিতে আপনি যাই লিখবেন ও যেভাবে লিখবেন পেনড্রাইভে ডাবল ক্লিক করা মাত্র তা তা হবে। এই ফাইলটিতে লেখা কোড মোতাবেকই ভাইরাস আপনার রেজিস্ট্রি/টাস্ক ম্যানেজার/ফোল্ডার অপশন নিষ্ক্রিয় করে দেয়।

তবে আপনার ভুয়া ভাইরাসটি এখনো পূর্ণতা পায়নি। আসুন ফিনিশিং টাচ দেই:

১. Start Menu থেকে Run এ যান

লিখুন cmd

Enter চাপুন। কমান্ড প্রম্পট খুলবে।

২. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি দেখে নিন। যদি পেনড্রাইভটির ড্রাইভ লেটারটি হয়ে থাকে E তাহলে টাইপ করুন E: ও এন্টার চাপুন। আমার পেনড্রাইভের ড্রাইভ লেটার K, তাই আমি টাইপ করবো

K:

Enter চাপলাম।

৩. এবারে টাইপ করুন:

attrib vuavirus.bat +s +h

Enter চাপুন।

৪. এবারে টাইপ করুন:

attrib autorun.inf +s +h

Enter চাপুন।

আপনার ফাইল দু'টো এখন System Protected ফাইলে পরিণত হয়েছে। সাধারণভাবে এদের দেখা সম্ভব না। এমনকি Show Hiddnen Files & Folders সক্রিয় থাকলেও।

আপনার এই দুর্বলতাটাকেই অধিকাংশ ভাইরাস কাজে লাগায়। কারন সাধারণ অবস্থায় কারো পিসিতেই System Protected ফাইল ও ফোল্ডার দেখা যায় না। এখন যদি পেনড্রাইভে ডাবল ক্লিক করেন তবে আপনার এই ভূয়াভাইরাসটি সক্রিয় হবে। কিন্তু মজার ব্যাপার হলো দেখবেন পেনড্রাইভের ভেতরে কোন ফাইল নেই (আসলে আছে কিন্তু অদৃশ্য) :)

যাই হোক এই অদৃশ্য ফাইল দু'টো মুছতে হলে:

১. My Computer এ গিয়ে Tools > Folder Options এ যান, অতঃপর View নামক ট্যাবটি সিলেক্ট করুন।

২. Hide protected operating system files এর টিক মার্কটি উঠিয়ে দিন Apply করুন।



আরেকটু মজা পেতে চান?

১. আবার Notepad খুলেন

২. নিচের কথাটা লিখেন:

[autorun]
open=vuavirus.bat
shellopencommand=vuavirus.bat
shellexplorecommand=vuavirus.bat

৩. autorun.inf বা অন্য যেকোন নামে সেইভ করুন

দেখবেন আপনার এ্যান্টিভাইরাস বলবে এটা একটা ভাইরাস।

আজ সকাল থেকে গুগলে ঘেঁটে ঘেঁটে কতগুলো বেসিক কোড জানলাম ও অবশেষে নিজে নিজে একটা পরীক্ষামূলক ভাইরাস বানানোর চেষ্টা করছি। এই একই পদ্ধতিতে কি করে রেজিস্ট্রি/টাস্ক ম্যানেজার/ফোল্ডার অপশন কি করে নিস্ক্রিয় করতে হয় তা জানলাম। তবে সেগুলো পোস্টাবো না, পোস্টালে পোস্ট শিওর মুছন খাবে। মাত্র কয়েকটা হাতে লিখা শব্দের কতো জোর........./:)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২
৪৯টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামের শুদ্ধ সূত্র কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:১৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা (ইতায়াত) আনুগত্য কর আল্লাহর, আর (ইতায়াত) আনুগত্য কর রাসুলের, আর... ...বাকিটুকু পড়ুন

তারেক সাহেব জিতলেন, কিন্তু কতটা?

লিখেছেন মুনতাসির, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৪


গতকাল রাতে বাসে করে বাড়ি ফিরছি। ঢাকার বাস একটা চলমান টকশো। টিকিট একটাই, কিন্তু বিষয়বস্তু ফ্রি।

সামনের সিটে বসা দুই ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন, মনে হচ্ছিল তারা নির্বাচন কমিশনের বিশেষ উপদেষ্টা।... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

×