রাজধানী জুড়ে দেখি মুখোশ আর মুখোশ
হাঁচি-কাশি দিলে তারা বেজায় নাখোশ
বাসে উঠে দেখি মুখোশের বসিছে মেলা
মুখোশহীন বসে শুধু আমি একেলা
পাশে বসে বুড়ো চাচা হাঁচিতেছে টানা
বুক করে দুরুদুরু, ভাবি - "করিবো কি মানা?"
প্রাণখানি হাতে লয়ে এই শহরেতে ঘুরি
নাগরিক ভাবনাতে চালাই চিন্তার ছুরি -
কাপড়ের* মাস্কে আর কিবা লাভ হয়
ভাইরাস তো আর কোন হাতি-ঘোড়া নয়!
মাস্কের ছেঁদা দিয়ে গলে যাবে সহজেই
সোয়াইন ফ্লু রবে কি শুধু আর কাগজেই?
* প্রয়োজন N-95 mask এর.........
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




