somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যখন চায়ের কাপে শেষ চুমুক পড়লো,
খুব নিরাশ লাগলো,নিজেকে খুব অচেনা মনে হলো।
যেন এইতো কিছুদিন আগেকার কথা
হাত বাড়ালেই ধরা যায় সময়গুলো
সুন্দর সময়,খুনসুটি ভরা সময়,নদীর পাড়ে কাটানো সময়

এই সময়গুলো আমার,আমার স্মৃতির ঝুড়ি
আমার প্রেমে পড়ার সময় এগুলো
আমার প্রেম শেখার সময় এগুলো
আমার তোমাকে দেখার সময় এগুলো
তোমার কত বায়না পুরন করার সময় এগুলো।

আচ্ছা তুমি কি খুব বেশি বায়না করতে?
কি জানি,হয়তো করতে,হয়তো না
এখন আমার স্মৃতি হারাবার সময়
তাই ভুলে যাচ্ছি অনেক কিছু,তবু
তবু মাঝে মাঝে চোখ বুজে স্মৃতি হাতড়ে বেড়াই
মনে করার চেষ্টা করি,কিছু ভুলে যাওয়া স্মৃতি
কিছু মুহুর্ত, কিছু একান্ত নিঃশ্বাস,একটা চেনা গন্ধ

আমি আমার অতীত হাতড়ে বেড়াই
হায় আমার অতীত,গলা ধরে আসে
চোখ ভিজে আসে,একটা চাপা হাহাকার
চিৎকার করে বলে ওঠে, বলে ওঠে
ক্ষমা করে দিও,ক্ষমা করো আমায়
নয়তো নিজ হাতে খুন করে যাও
মুক্তি দাও এ জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে,মুক্তি দাও।

সময় আমাকে দোষী ভেবেছে,আমি দোষী
আমি পাথর ভাঙার কথা বলতাম
কিন্তু মোম গলাতে পারি নি
আমি আকাশের চাঁদ এনে দেবার কথা বলতাম
কিন্তু পৃথিবীটাকেই আপন করে নিতে পারিনি
আমি নেশায় বুদ হয়ে ছিলাম বড় কোন প্রাপ্তির আশায়
অথচ এখন আমি প্রতিদিন বুঝি
আমার সবচেয়ে বড় প্রাপ্তিই ছিলে তুমি

এখন সময় অনেক গড়ালো
কোথাও কেউ সুখে নেই
কোথাও আজ ভালবাসা নেই
যেটুকু দেখাই সে-তো কেবল মানিয়ে চলা মাত্র
এখানে উন্মাদনা নেই,প্রেম নেই,কালো টিপের অস্তিত্ব নেই
নেই তোমার সেই চেনা গন্ধ
আমি সেই পুরনো গন্ধটা খুঁজে বেড়াই।

কিন্তু না,কিছু হারিয়ে যাওয়া সময় ফিরে আসার নয়
কিছু মুহুর্ত পুনরায় ফিরে আসার নয়
কিছু বৃষ্টির ফোঁটা আমার নয়
কিছু ব্যাথা আমার আজীবনের জন্যে
কিছু আড়াল দীর্ঘশ্বাস একান্ত তোমারি জন্যে

হঠাৎ সন্ধ্যা আজান পড়ে
আমি চোখ মেলে তাকাই
চারিদিকে কোলাহল,সেখানে তুমি নেই
আবার যেন আছো।না থেকেও যেন আছো
তুমি আছো আমার খানিক চোখ বুজে থাকা সময়ে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×