somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহিদ ২০১৯
এই ক্ষুদ্র ব্লগার একজন আগাগোড়া স্বাধীনচেতা বাংলাদেশী। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে কোনপ্রকার আপোষ করে না। ধন্যবাদ

বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্যহীনতা কি তীব্র হচ্ছে ?

০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে ভেকুয়াম তৈরি হয়েছে তা আপাতদৃষ্টিতে দিনকে দিন তীব্র থেকে তীব্রতার হচ্ছে বলে মনে হচ্ছে। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের পতন যে শূন্যতা তৈরি করে গেছে তা পূরণ করার চেষ্টা করছে ডানপন্থী দলগুলো।


এখন প্রশ্ন থেকে যাচ্ছে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ডানপন্থী দলগুলোর সাথে বাংলাদেশীরা কি স্বভাবজাত রাজনৈতিক আলোচনা সমালোচনা চলমান রাখতে পারবে ?


এদেশের সুশীল সমাজ এবং ভিন্ন চাপ প্রয়োগকারী গোষ্ঠীগুলো তাদের যুক্তি তর্ক সমালোচনা চালিয়ে যেতে পারবে ? বা বিভিন্ন রকম অনুভূতিতে আঘাত এর নামে তাদের কন্ঠ একটা গণ্ডির ভিতর সীমাবদ্ধ হয়ে যাবে কিনা ?


গত ১৫ বছরে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো যারা একই প্লাটফর্মে কাজ করে এসেছে তাদের অন্ত কোন্দল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। পার্লামেন্টের সিট দখলের রাজনীতিতে নির্বাচন পূর্ববর্তী সময়গুলোতে এই দূরত্ব অন্তর অন্তর বেড়েই যাবে।


নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের সরকারের রাজনৈতিক দর্শন এবং সংস্কারের কর্মপরিকল্পনা এখন অব্দি স্পষ্ট নয়। যার ফলে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দদের কাছ থেকে বিভিন্ন সময়ে শঙ্কা এবং উদ্বেগের বিষয়টি উঠে আসছে।


বামপন্থী দলগুলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী সরকার পতনের আন্দোলনের অংশ হয়েছিল তাদের সেই আশা-আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হবে বা আদৌ পূরণ হবে কিনা ?


নির্বাচনের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় মাঠের রাজনীতিতে ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে মতবিরোধ থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক। কিন্তু একটি সুষম রাষ্ট্র ব্যবস্থায় ডান-বাম-মধ্যম পন্থী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা একান্ত আবশ্যক।


প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলাদেশ কি পুনরায় একমত-এক আদর্শ-একদলীয় রাজনীতির দিকে ধাবিত হতে যাচ্ছে কিনা!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×