!!! কষ্ট ফেরি করি!!!
০৮ ই জুলাই, ২০০৬ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুুকের মধ্যে যে ব্যথা লুকিয়ে রেখেছি তা কাউকে বলা হয় নি।মাসের পর মাস যে যন্ত্রনা আমার পাঁজর জুড়ে অসহনীয় কষ্টের জন্ম দিয়েছে তা বরন করেছি ঝিনুকের বুকে মুক্তা বিন্দুর মতোই।
ভাবি অনাকাঙ্খিত বিষন্ন অতীত শেষ রাতের স্বপ্ন, রঙহীন আল্পনা। তারপর দিন-ক্ষন-মাস কাটে।তবুও আমি প্রভাবিত হই না। চলতে গিয়ে পায়ের তলায় কাঁটা বিঁধে, তবুও কষ্ট হয় না। রাতের শেষ প্রহরে, বুকের মধ্যে যখন ব্যাথা হয়, তখন যেন আর সইতে পারি না।বৈরাগি মন কাঁদে।তারই মাঝে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন নন্দিনী। মনে হয় সীমাহীনভাবে একা। কিন্তু এ নিয়ে ভাবা হয়নি কখনো 'এ জগতে সুখ কোথায়'?
জানি আমার পথচলা একদিন মিলিয়ে যাবে অন্ধকারের গলিতে। প্রেয়সী হারানোর নির্মম কষাঘাতে দুমড়ে মুচড়ে যাবে বুকের প্রতিটি পাজর। তবুও কী এক অনিশ্চিত ভয়ে আমি স্থির হই। জানি এ পৃথিবীতের হারাবার তেমন কিছুই নেই আমার। তবু কী এক অবাস্তব স্বপ্ন আমাকে বেঁচে থাকার প্রেরনা জাগায়। দুর থেকে দেখি নন্দিনীর বুকের মধ্যে অনেকগুলো কষ্টের চারা জন্ম নিয়েছে। নন্দিনী প্রতি সকালে সেগুলোর পরিচর্যা করে। কোলজুড়ে থাকা সন্তানের মতো আগলে রাখে। তবুও আমার চোখ জুঢ়ে খেলা করে তপ্ত অশ্রুবিন্দু।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৬ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুন
"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন