সব শক্তি জড় করে আমি ডানাগুলো জাপটে ধরতে চাই।আর ভেঙ্গো না, আর ভেঙ্গো না,আর ভেঙ্গো না, আমার দিকে তাকাও। ব্যথায় নীল হয়ে যাওয়া চোখের দিকে...হেমলেক, সক্রেটিস। নাকি সক্রেটিটস হেমলক।
আমি ব্যর্থ হই।আরো বেড়ে যায় ডানা ঝাপটানো। আমি ঠোঁটে ঠোট চাপি, দাঁতে দাত।জল ভরা চোখ দুটি লুকিয়ে ফেলি। তারপর হাসি, হাসি এবং হাসি। বুকের ভেতর অবিরল ঝড় তুলে ডানা ঝাপটা অবাধ্য পায়রাগুলো। আমি ভাঙ্গনের শব্দ শুনি, আমি ভেঙ্গে যাওয়া টের পাই। তারপর, তারপর সংকুচিত হয়ে যাই নিজের ভেতর।
তারপর একসময় পায়রাগুলো ক্লান্ত হয়। ডানাদের থেমে যাওয়া আয়োজন চলে। আমি রুদ্ধশ্বাসে প্রহর গুনি। বুকের ভেতর শ্রাবনের বৃষ্টির প্রতীক্ষায়। কিন্তু কেন ভুলে যাই, তুমি যে তা চাও না কখনো। আবার তাকাও। আবার জেগে ওঠে পায়রাগুলি। আবার ডানা ঝাপটায় ধবংসের সুতীব্র নেশায়। এবং আবার ভেঙ্গে যায়। আবার আমি যন্ত্রনায় কাতর হয়ে ঢুকে যাই নিজের ভেতর। তারপর...তারপর তাকাই জলভরা সকরুণ চোখে। সেখানে তোমার চির নির্লিপ্ত, নির্বিকার একখানা সুখী মুখ। তৃপ্ত। আমি অস্ফুট বলি, ভালো থাকো।ভালো থেকো।(আম্মাআআ)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




