সমুদ্র ছোঁয়া হলো না
০৯ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কতদিন ঘুড়ি হয়ে উড়ে যেতে চেয়েছি দূর আকাশে,পাখি হয়ে ছুঁতে চেয়েছি মেঘ। রঙিন প্রজাপতির মতো ডানা মেলে ছন্দনৃত্যে ঘুরেছি কত যে সবুজে । কৈশোর পেরিয়ে জেনেছিলাম ওসব ছেলেমানুষি। সুতো কেটে ঘুড়ি কোথায় হারায়। ফুলের কাটা বিদ্ধ হয়ে প্রজাপতি হয় ছন্দহীন। কল্পনারাজ্যের বুনন তাই থেমে না। পথটা কেবল বদলে নেয়। রুপচাদের আলোয় ঝলসে যেতে চাই, প্রেমস্নাত হয়ে শুদ্ধ হতে চাই। কিন্তু আমর নদীর জল সমুদ্রে পড়ে না, ভালোবাসা তাই প্রেমেও গড়ায় না। জীবনবাস্তবতায় শিখে নিই সাদা জোছনা, অমাবশ্যায় অন্ধকারই থাকে। যৌবনের শেষ বিকেলে স্বপ্ন সারথি মুখ ফিরিয়ে নেওয়ায় ও পথের দরজা তাই তালাবদ্ধ করেছিলাম। ভুল করেও যেন কেউ সেখানে কড়া না নাড়ে। কিন্তু কাউকে কড়া নাড়তে হয় নি। কোন এক উদাসী সন্ধ্যায় হুট করে দরজটা ভেঙ্গে পড়ল। সে ভাঙ্গনে আমারও সহযোগিতা।
ভালোবাসার জোয়ার আর পানির জোয়ারের বড় পার্থক্য এই যে, ভালোবাসার জোয়ারে মানুষ নিজেই ভেসে যেতে চায়। ফেরেশতাই হবে হয়তো। নুরের তৈরী না হলে এক পলকেই চোখ ধাঁধিয়ে উঠল কেন? আমি আবার ফতুর হতে শুরু করলাম। দিতে দিতে আমার নদী শুকিয়ে গেল, সমুদ্রকে আর ছোয়া হলো না। .ে.া প্রতি বিনিয়োগকৃত রাশি রাশি ভালাবাসা সুউচ্চ প্রেম নির্মিত হলো না। .ে.া সাথে শুধু বন্ধুতার স্বপ্নটুকুও তাই দৃশ্যমান হয় নি আজো। তবে এই লেখার শিরোনাম মিথ্যে করে দিয়ে ভালোবাসার গলনে প্রেম একদিন নির্মিত হবেই।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন...
...বাকিটুকু পড়ুন
'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই...
...বাকিটুকু পড়ুন
অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে...
...বাকিটুকু পড়ুন