সিলেটের আঞ্চলিক ভাষায় প্যারডী গান
প্রেম খেলা
নাজমুল ইসলাম মকবুল
নির্বাচনর সময় আইলে দেখাইন কতো প্রেম খেলা
আতো ধরইন পাওয়ো ধরইন সকাল সন্ধ্যা বেলা।।
অতীতের সব গুনা খাতার মাফি মাঙ্গইন একেলা
মাথার মাঝে ফুঁ দেওয়াইয়া খুশি করইন বেহুলা।।
মা বইন চাচা চাচী ডাকইন আরও ডাকইন খালা
পাশ করার পর শুরু করইন আজালা বিজালা।।
জনগনরে দিতে থাকইন কতো রকম জ্বালা
টাউট বাটপার দালাল পুষইন বসিয়া নিরালা।।
ইতা মাইনষর কামউ অইলো সন্ত্রাসীদের পালা
সরকার থাকি যেতা পাইন বুছকিত ভরইন একেলা।।
(সিলেটের আঞ্চলিক বিয়ের গানের সুর)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





