ভেজাল সাংবাদিকে
নাজমুল ইসলাম মকবুল
দেশটা লুটিয়া খাইলোগো ভেজাল সাংবাদিকে
দেশটা রসাতলে নিলোগো ভেজাল সাংবাদিকে
দেশটা রসাতলে নিয়া গেলো গন্ড মুর্খের দলেগো ভেজাল সাংবাদিকে।।
রাজমেস্তরি রংমেস্তরি কেমনে যে পায় কার্ড
জনগনের সামনে দেখায় তার মতো নেই স্মাট
টানিটুনি পাটশালা পাশ করলো কিনা জানেগো ভেজাল সাংবাদিকে।।
বেবি টেম্পুর ড্রাইভার হ্যালপার কোন চ্যানেলে হয়
টাউট বাটপার দালাল স্মাগলার তাতেও কমি নয়
হুন্ডি ব্যবসা কইরা ভিড়ে সাংবাদিকের দলেগো ভেজাল সাংবাদিকে।।
দু’লাইন লেখার যোগ্যতা নেই তবু ধরে বেশ
কোন পাগলে নিয়োগ করে লাজের নাইকো শেষ
জাতির বিবেক অশিক্ষিত মুর্খ কেমনে থাকেগো ভেজাল সাংবাদিকে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



