ঘুষ
(প্যারডী গান)
নাজমুল ইসলাম মকবুল
ঘুষ আমার জীবনের সাধনা, পকেট মোর থাকে ফোলা
দিন রাত ভরতে থাকি, আমার ওই টাকার ঝোলা।।
ফাইল এলে টেবিলে আমার, আশা জাগে টাকা পাবার
টাকা লই কেরানী দিয়ে, মোদের এই লীলা খেলা।।
বস আছে উপরে আমার, তারাও কাঙাল টাকার
ভাগ দেই তাদেরকে আমি, নইলে দেবে জ্বালা।।
ঘুষ চলে উপরে নীচে, উনারাও নয়তো পিছে
একবার করলেই পাশ, হয়ে যায় ভাগ্য খোলা।।
তলাবিহীন ঝুড়ি এ দেশ, চিন্তার নেই কোন লেশ
নিজের ওই পকেট গরম, করতে হই উতলা।।
(প্যারডী গানের সুর: তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




