আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরী হচ্ছে। তথাকথিত ‘বহিরাগত’ ভিসি’র পদত্যাগের দাবীতে শিক্ষকদের চলমান আন্দোলনে শিক্ষকদের কি লাভ হচ্ছে জানি না, শতভাগ ক্ষতিগ্রস্থ হচ্ছেন শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজের কি ভাবেন তা একমাত্র আল্লাহই বলতে পারেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে জানি, আলোক বর্তিকা হাতে যাদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করার কথা তারা কখনো কখনো কতটা নীচে নামতে পারেন। অবলিলায় ধ্বংস করে দিতে পারেন যে কোন ছাত্রের সম্ভাবনাময় ভবিষ্যৎ, ক্যারিয়ার। সবাই জানে ৯০ এর পর থেকে প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক ভাবে শিক্ষক নিয়োগ দেয়ার নামে ‘ভোটার’ নিয়োগ দেয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর আজকের এই করুণ অবস্থার মূল কারণ। এ অবস্থা উত্তরণে অবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের বিদ্যমান অধ্যাদেশের ব্যাপক সংস্কার প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা শিক্ষক সুলভ আচরণ করছেন না। দলীয় ক্যাডারদের মতো আচরণ করছেন। এভাবে কোন কিছু আদায় করা যায় না। আর আদায় করা গেলেও তাতে কোন সম্মান থাকে না। শিক্ষকতার পেশাকে দয়া করে আর প্রশ্নবিদ্ধ করবেন না। দয়া করে খান্ত দিন। ফিরে যান কাশ রুমে। আপনাদের আমরা শ্রদ্ধা করতে চাই। আসলেই শ্রদ্ধা করতে চাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।