তিতিরের গল্প, তিতিরের ‘মামা’
১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিতির বইকে বলে ‘মামা’। ওর দাদু ছড়ার বইয়ের কোন একটি ছবি দেখিয়ে বলেছিলো- এটা তোমার মামা। তারপর থেকে সব বই তার কাছে মামা। আমার বুকসেলফের কাঁচে নাক ডুবিয়ে আধো আধো বুলিতে প্রায়ই বলে ‘বাবার মামা’ ‘বাবার মামা’। ছবি ও ছড়ার বই তিতির খুবই পছন্দ করে। বইয়ের ছবি দেখতে, শুনতে আর ছিড়তে আরকি! ১৪ মাস বয়সেই ছড়ার মনোযোগী শ্রোতা সে। পরিচিত ছড়ার দুই একটা শব্দ সে ছড়া শুরু করলেই বলে দিতে পারে। মাঝরাতে ঘুম ভাঙলে ছড়া বললে ঘুমিয়ে পড়ে। তার জন্য নিত্য নতুন ছড়ার খোঁজে ছড়া লেখার এই প্রয়াস-
০১.
পান্তা বুড়ি পানতা বুড়ি
কোথায় তুমি যাও?
যাচ্ছ বুঝি রাজার বাড়ি
সঙ্গে আমায় নাও।
আমি তিতির খাইনা মোটে
রাজার বাড়ি গিয়ে
পান্তা খাবো হাপুস হুপুস
ইলিশ ভাজা দিয়ে।
০২.
রাত হলো ঘুমু যাও
চাঁদ মামা চুমু খাও
আমার চাঁদের কপালে
করো না কো হাউকাউ
তাড়াতাড়ি ঘুমু যাও
উঠতে হবে না কাল সকালে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন