' তারপর ' বলে কখনো কিছু ছিল কি?
তাহলে কি একটি দাড়ি চিহ্ন হয়ে দাঁড়ায় ' তারপর ' ?
নাকি সমাপ্তির ঘোষণা পত্র?
অভিমানের আনাগোনা ছিল সেই বারান্দায়
আশা ছিল, অপেক্ষা ছিল, সবই ঠিক ছিল ।।
তারপর !
কেটে গেল বহু বছর, হয়ত যাবে কেটে আরো কিছু সময়
একদিন রোদ ফুরিয়ে সন্ধ্যা নামবে জীবনের বারান্দায়.।।
তারপর,
একটা দাড়ি চিহ্ন টেনে দিয়ে জীবন চলে যাবে পরপারে !
তবুও থেকে যাবে দীর্ঘশ্বাস
শ্বাসে শ্বাসে প্রতিধ্বনির মত বয়ে যাবে - ' তারপর ' বলে সত্যি কিছু ছিলো নাহ !
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




