আমি কখনো পাহাড় চূড়ো ছুতে পারিনি
কখনো স্যান্ধ সাগরের নিরব ক্লান্তি দেখিনি
তোমাদের কবিতা সভায় আমার কখনো জায়গা হয়নি
কোন এক নেশাভ্রম গ্রুপে আমার লেখা গুলোকে যারা তাচ্ছিল্য ভরে ছুড়ে ফেলে দিয়েছিল জানলা দিয়ে-
সত্যিই আর হলো না অখাদ্য লেখা গুলোকে কবিতা বলে চালিয়ে দেয়া !
তবুও কলম হাতে তীব্র ষরযন্ত্রে লিপ্ত হই
ছায়া হয়ে নিরবে চলি পিছু পিছু
অদ্ভুত হীনমন্যতা কিংবা কি গভীর চুম্বকার্ষনে !
অথচ আমার শৈশব জুড়ে কোন নদী ছিল না
আমার চোখেই যে আস্ত একটা নদী ছিল -
সেটা আমারও জানা ছিল না !
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



