somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দের বাংলায়ন ব্যবহারে অভ্যস্থ হই

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আমাদের লেখায় কথায় বাংলা ভাষাতেই কিছু ক্ষেত্রে সরাসরি ইংরেজি শব্দের ব্যবহার করি। একটু চেষ্টা করলে সে শব্দের বাংলাশব্দ বা প্রতিশব্দ বা ভাবশব্দ ব্যবহার করতে পারি। এতে আমাদের বাংলা ভাষারই মর্যাদা সমুন্নত থাকবে। কিংবা একটু চেষ্টা করি না সে শব্দটির একটি সুন্দর বাংলা শব্দ সৃষ্টি করতে। এভাবেই হয়ত আমাদের বাংলা শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।
এই যেমন ধরুণ ব্লগ। ব্লগের বাংলায়ন এখনও খুঁজে পাই নি। সৃষ্টিও করতে পারি নি এখনও। আপনারাও চিন্তা করুন কিংবা চেষ্টা করুন অন্তত একবার। ব্লগে লেখা পাঠাই, তাকে বলি 'পোস্ট'। 'পোস্ট' শব্দটা ইংরেজি। একটু চেষ্টা করি না আমরা এ পোস্ট শব্দটাকে বাংলায়ন করতে। ইংরেজিতে এটাচমেন্ট- এর সরাসরি বাংলা 'সংযুক্তি'। একই শব্দের ব্যবহার ভাবের ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে। ব্লগে একটা লেখা পাঠানো হয়। এ লেখাটা আসলে কারো হাতে পৌঁছে না। মূলত ব্লগে সংযুক্ত হয়। কিন্তু 'পোস্ট' এর প্রকৃত অর্থ 'ডাক' বা 'পদ'। এখানেও ভাবের ব্যবধানে দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনিভাবে ব্লগে 'পোস্ট' দেওয়াকে 'সংযুক্তি' বললে ভাবগত পার্থক্যের চেয়ে স্পটতা বেশি মনে হয়। ব্লগে 'পোস্ট' দেওয়াকে 'সংযুক্তি' বলা অধিকতর যুক্তিযুক্ত মনে করি। আর তাই আমার প্রস্তাব 'পোস্ট'কে 'সংযুক্তি' বলা।
বাণিজ্যিকভাবে বহুমালিকানা প্রতিষ্ঠানের বেলায় 'লিমিটেড' ব্যবহার হয়। এই 'লিমিটেড'কেও আমরা বাংলায়ন করতে পারি 'সীমিত' শব্দ দিয়ে। 'সীমিত' শব্দটি শ্রুতিকটু নয়। বাংলা ভাষা আন্দোলনের জনক আবুল কাসেম ষাটের দশকে একটি বইয়ের দোকান করেছিলেন। তিনি তার সন্তানদের নামে বইয়ের দোকানের নাম রাখেন 'কামরুল আহসান এবং ভাইয়েরা'। হঠাৎ শুনলে মনে হবে এ কেমন নাম। কিন্তু যদি ইংরেজিতে বলি, তবে হবে 'কামরুল আহসান এন্ড বাদ্রার্স'। এটি আমরা মেনে নেই। এমন নাম বহু আছে এই আমাদের বাংলাদেশেই। কিন্তু ওই রকম বাংলাটা আমরা মেনে নেই না। আসলে এটা আমাদের চেতনার সংকীর্ণতা। শুধু মাত্র ফেব্রুয়ারি মাস এলেই আমরা বাংলা ভাষা ব্যবহার নিয়ে অনেক কথা বলি। সারা বছর যেন বাংলার সেই চেতনাটা থাকে না।
এপার্টম্যান্ট, ফ্ল্যাট, শপিংমল, আউটলেট, প্লট ইত্যাদি এসব শব্দও কি আমরা চেষ্টা করলে বাংলায়ন করতে পারি না। পুরো বছর ধরে যদি আমরা একটু একটু করে কিংবা একটি একটি করে শব্দের বাংলায়নের চেষ্টা করি তবে কি আমাদের বাংলাভাষার মর্যাদাটা আরও বেড়ে যেত না? ব্লগে এত লেখালেখি কার, জাতিকে সচেতন হতে অনেক কথাই লিখি। শব্দের বাংলায়নের চেষ্টা কি সেসব মহৎ কাজের চেয়ে ছোট?
আসুন আমরা আমাদের বাংলাচেতনাকে নিজেরাই সচেতন করি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×