somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশ, কালের ইতিহাস এবং আমার কষ্টের দায়

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।। নাসীমুল বারী।।

একুশ এলেই মনটা অন্যরকম হয়ে যায়। একুশের ঔরস 'ভাষা আন্দোলন'এর সুতিকাগার আজিমপুর। আমার জন্ম, বেড়ে উঠাও আজিমপুরে। ভাষা আন্দোলনের জনক 'প্রিন্সিপ্যাল আবুল কাসেম' চল্লিশের দশক থেকেই আজিমপুরেই ছিলেন। নিভৃতচারী এ মানুষটির অন্তরাত্মা ছিল মাতৃভাষায় উচ্চশিক্ষার মাধ্যমে বাঙালির নব জাগরণ। সে বোধ আর চেতনা থেকেই ১ সেপ্টেম্বর, ১৯৪৭ তিনি গড়ে তোলেন ভাষা আন্দোলনের জনক সংগঠন 'তমদ্দুন মজলিশ'। কার্যালয়টিও ছিল আজিমপুরে- ১৯ আজিমপুর রোড। তমদ্দুন মজলিশের অন্যতম সদস্য স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ছাত্র-শিক্ষকদের সে আন্দোলন এত গণআন্দোলনে রূপ নেয় যে, তৎকালীন প্রাদেশিক সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করার অঙ্গিকার করতে বাধ্য হয়। সে জন্য চুক্তিবদ্ধও হয়। চুক্তিটি করে ১১ মার্চ, ১৯৪৮। তখন পর্যন্ত ভাষা আন্দোলনটি অরাজনৈতিক ছিল।

তারপরই রাজনৈতিক থাবায় এ আন্দোলনটি জর্জরিত হয়। ক্ষতবিক্ষত এ আন্দোলন আজ ইতিহাস বিকৃত। কিন্তু আবুল কাসেম?

না, তিনি বিচ্যুত হন নি তাঁর চেতনা থেকে ন্যূনতমও। নিভৃতে চলে এসে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে কার্যকরি উদ্যোগ নিয়ে স্বপ্ন গড়তে থাকেন উচ্চশিক্ষা প্রদানের জন্য। উচ্চমাধ্যমিক পর্যাযের পদার্থ, রসায়ন আর গণিত বই বাংলা ভাষায় রচনা করেন। উচ্চশিক্ষার বাংলাভাষায় রচিত বই এগুলোই প্রথম। নিজের সে বই বিক্রির টাকা এবং ড. শহীদুল্লাহ ড. এনামুল হক প্রমুখের মাধ্যমে প্রাপ্ত অনুদানে গড়ে তোলেন ঢাকা শহরের উপকণ্ঠে (বর্তমানে ঢাকা শহরে) বাংলা ভাষায় উচ্চশিক্ষার প্রদানের বিশাল সম্পত্তির প্রতিষ্ঠান 'বাঙলা কলেজ'।

আজকের প্রজন্ম জানে কি এ ইতিহাস? আছে এ ইতিহাস জানার কোনো সুযোগ? আজকের আমাদের গর্বের বাংলার অস্তিত্বের মৌলিক সত্ত্বাটি হারিয়ে যাচ্ছে কালের বিকৃত হাসিতে। তখনই কষ্ট মনের দরজায় এসে জোরে কড়া নেড়ে বলে 'অকৃজ্ঞ কোথাকার'!

আসলেও জাতি হিসেবে মনে হয় অকৃতজ্ঞই। আজ সকালে ঘুম থেকে উঠেই মনটা কষ্টে মুচড়ে উঠল। পুরো মাসটাই আমার এমন কষ্টে কাটে প্রতি বছর।

অনুভব করছি কষ্টটা। তখনই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ মুছতে মুছতে বললাম, স্যার আপনার জন্য কিছুই করতে পারলাম না। ক্ষমা করে দেবেন আমাদের। আপনি নাম চান নি। নামের প্রচারের পিছনে ছুটেন নি, কিন্তু বাংলা প্রতিষ্ঠা চেয়েছেন মন থেকে। তা হচ্ছে হয়ত। অন্তত এটুকুর জন্যও আমাদের দায় দিবেন না।
#
১২ ফ্রেব্রুয়ারি, ২০১৭
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসে নি || এটা আমার একটা সেরা মিউজিক কম্পোজিশন হয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

গতকাল 'আজ একটা মেয়ের গল্প বলবো' শিরোনামে আমার খালি গলায় গাওয়া একটা গান শেয়ার করেছিলাম। আজ শেয়ার করছি সেই গানটার এ-আই ভার্সন। আমি নিজেই খুব মুগ্ধ এবং তৃপ্ত এই গানটার... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

×