সমুদ্রস্নান শেষে সুর্যস্নানে সঙ্গীতের মুর্ছনা এনে দেবে সমুদ্রের বালুতটে বিছিয়ে রাখা তোয়ালেটিই। সম্প্রতি গবেষকরা সমুদ্র সৈকতে ব্যবহার করা যায় এমনই একটি তোয়ালে তৈরি করেছেন; যাতে রয়েছে বিল্ট ইন স্পিকার। জানা গেছে, এই তোয়ালেটি আইপড-এর মতো যেকোনো পোর্টেবল মিউজিক প্লেয়ারের সঙ্গে জুড়ে দিয়ে সূর্যস্নান করার ‘সঙ্গীতস্নান’ও করে নেয়া যাবে। খবর এএনআই-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘হাই সান টাওয়েল’ নামের এই তোয়ালেটিতে রয়েছে নরম গদিবিশিষ্ট দুটি বিল্ট ইন স্পিকার, যা তোয়ালে ধোওয়ার সময় সহজেই খুলে নেয়া যাবে। এই স্পিকার দুটো কানের দুপাশে বসিয়ে নেয়া যায় এবং পোর্টেবল মিউজিক প্লেয়ারেও জুড়ে নেয়া যায়।
জানা গেছে, তোয়ালেতে রয়েছে লিথিয়াম ব্যাটারি যা ইউএসবি পোর্ট ব্যবহার করে চার্জ দেয়া যায়। এতে আরো রয়েছে ৩.৫ মিলিমিটার আকারের ইউনিভার্সাল অডিও জ্যাক। তোয়ালেটি ১০০ ভাগই সুতোয় বোনা । এটি ১৮০ সেন্টিমিটার দীর্ঘ এবং ৮০ সেন্টিমিটার প্রসস্ত।
নীল, গোলাপি, লাল এবং কালো রঙের এই গান শোনানো তোয়ালের দাম পড়বে প্রায় ৫৫ পাউন্ড।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


