somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেউলিয়া থেকে প্রিমিয়ার লিগে !

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইতিহাসে সঠিক দিন-তারিখ উল্লেখ নেই। তবে প্রতিষ্ঠার সালটা টুকে রাখা হয়েছে। ১৮৯০। সময়ের হিসাবে ১২৫ বছর। একটি ক্লাবের জন্য এ বয়সটা কুলীন গোত্রভুক্ত। কিন্তু বোর্নমাউথকে সে তালিকায় ফেললে ভুল হবে। ম্যানইউ যেমন ১৩৭ বছর পাড়ি দিয়ে এখন ইংলিশ ফুটবলের সেরা ক্লাব, বোর্নমাউথকে অনেকবারই তার উল্টো পথে হাঁটতে হয়েছে। ১৮ বছর আগেও দেউলিয়া হওয়ার পথে ছিল ক্লাবটি। ১৯৯৭ সালের জানুয়ারিতে অর্থ সংগ্রহের জন্য বোর্নমাউথকে হাত পাততে হয়েছিল ভক্তদের কাছে। এজন্য শহরটির টাউন সেন্টারের উইন্টার গার্ডেনে কিছু ঝুড়ি স্থাপন করা হয়। মাটির ব্যাংকসদৃশ ঝুড়িগুলোর ওপর লেখা হয়, ‘সেভ দ্য চেরিজ’। বোর্নমাউথ ভক্তরা এ আর্তনাদ উপেক্ষা করতে পারেনি। ভক্তদের দান-খয়রাত কবুল করে আবারো ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে মাথা তুলে দাঁড়ায় ক্লাবটি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দেখা পেতে তখনো অনেক পথ বাকি।

২০০৮ সালের কথা। ৪ মিলিয়ন পাউন্ড দেনার দায়ে ডোবার অপেক্ষায় বোর্নমাউথ। দুপুর ১২টার সংবাদ সম্মেলনে বোর্নমাউথকে ‘দেউলিয়া’ ঘোষণা করার প্রহর গুনছিলেন ক্লাবটির প্রশাসক জেরাল্ড ক্রাসনার। অভীষ্ট সময়ের ঠিক ৫ মিনিট আগে ক্রাসনার খবর পান, কিছু পরিমাণ অর্থ জোগাড় হয়েছে, যা দিয়ে বোর্নমাউথকে অন্তত দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে। নিজের গাঁটের পয়সা (১ লাখ পাউন্ড) খরচ করে বোর্নমাউথকে সে যাত্রায় রক্ষা করেন ক্লাবটির সভাপতি জেফ মস্টিন। এ মহানুভবতার ফল পেতে মস্টিনকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ছয় বছর।

ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সোমবার বোল্টন ওয়ান্ডার্সের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় বোর্নমাউথ। টেবিলের শীর্ষে থাকা ওয়ার্টফোর্ডের থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে তারা। হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় মিডলসবার্গের থেকে ৩ পয়েন্ট এগিয়ে বোর্নমাউথ। অর্থাৎ শেষ ম্যাচে চার্লটনকে হারাতে পারলে এবং তার পাশাপাশি ব্রাইটনের বিপক্ষে মিডলসবার্গ জয় না পেলে ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে বোর্নমাউথ। এমনকি মিডলসবার্গ জিতলেও কোনো লাভ নেই। কারণ ক্লাবটির সঙ্গে ১৯ গোল ব্যবধানে এগিয়ে বোর্নমাউথ। সেক্ষেত্রে মিডলসবার্গকে নিজ ম্যাচে জয় তুলে নেয়ার পাশাপাশি প্রার্থনা করতে হবে চার্লটনের বিপক্ষে বোর্নমাউথের হারের ব্যবধানটা যেন হয় ১৯-০! অলৌকিক কিছু ঘটলেই কেবল এমন ফলাফল সম্ভব। প্রিমিয়ার লিগের সুবাসটা তাই এখন থেকেই পেতে শুরু করেছেন বোর্নমাউথ চেয়ারম্যান জেফ মস্টিন, ‘ছয় বছর আগেও আমরা দেউলিয়া হওয়ার পথে ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ব্যক্তিগতভাবে আমি বেশ হতাশাবাদী মানুষ। অতলে তলিয়া যাওয়াই ছিল ক্লাবটির গন্তব্য। কিন্তু এটা সম্ভব হয়েছে শুধু খেলোয়াড় থেকে ভক্তদের অবিশ্বাস্য দৃঢ় মনোবলের জন্য। যদিও আমরা এখন পর্যন্ত কোনো কিছুই অর্জন করতে পারিনি। কিন্তু সবচেয়ে পাগলাটে ভক্তটিও বোধহয় এমন কিছু ঘটার স্বপ্ন দেখেনি।’

খেলোয়াড়ি জীবনে ছিলেন বোর্নমাউথের ডিফেন্ডার। ২০০৯ সালে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে সাবেক ক্লাবের দায়িত্ব গ্রহণ করেন এডি হোয়ে। বোর্নমাউথ মালিক রাশান ধনকুবের ম্যাক্সিম ডেমিন ও ভক্তদের আর্থিক সহায়তাকে স্মরণ করে এডি হোয়ে বলেন, ‘ছয় বছর আগেও আমাদের কিছুই ছিল না। কিছু সমর্থক তাদের কষ্টার্জিত অর্থ ক্লাবটির টিকে থাকার জন্য দান করেন। ম্যাক্সিম ডেমিনকেও ধন্যবাদ। তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। আসলে ধন্যবাদটা তাদেরই প্রাপ্য। কারণ তারা সাহায্য না করলে এত দূর আসতে পারত না বোর্নমাউথ।’

ম্যানইউর মাঠ ওল্ডট্রাফোর্ডের আসন সংখ্যা প্রায় ৭৭ হাজার। অন্যদিকে বোর্নমাউথের মাঠ ডিন কোর্টের আসন সংখ্যা মাত্র ১২ হাজার। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। রিয়াল থেকে ৫৯ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড মূল্যে তাকে কিনে নেয় ম্যানইউ। বোর্নমাউথের সবচেয়ে দামি ফুটবলারটির মূল্য ডি মারিয়ার ট্রান্সফার ফি থেকে ৫৪ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড কম। বার্ষিক রাজস্ব আয়ের তালিকায়ও প্রিমিয়ার লিগের জায়ান্টদের থেকে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে বোর্নমাউথ। ২০১২-১৩ মৌসুমে ম্যানসিটির রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৭১ মিলিয়ন পাউন্ড। একই মৌসুমে বোর্নমাউথের আয়কৃত রাজস্বের পরিমাণ মাত্র ৫ দশমিক ১ মিলিয়ন পাউন্ড। ২০১৩ সালের জুলাই পর্যন্ত বোর্নমাউথের দেনার পরিমাণ ১৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু এসব প্রতিকূলতা দূরে হটিয়ে এত দূর যেহেতু আসা গেছে, সেহেতু স্বপ্নটাকে বড় করেই দেখছেন ‘চেরিজ’দের চেয়ারম্যান মস্টিন, ‘আমরা ওখানে (প্রিমিয়ার লিগ) স্থায়ী হওয়ার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করব। শুরু থেকে সব প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে থাকাই তার প্রমাণ।’

তথ্যসুত্র ঃ বিবিসি, এএফপি
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×