somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ হাজার থেকে ১.৮৮ মিলিয়ন পাউন্ড!

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পেন্সার গোরে ছিলেন ‘একের ভেতর দুই’— ক্রিকেটার ও টেনিস খেলোয়াড়। সারে কাউন্টি ক্লাবের হয়ে ক্রিকেটে তেমন সুনাম অর্জন করতে পারেননি। কিন্তু উইম্বলডনের ইতিহাসে তিনি অমর। মাত্র এক গিনি পারিশ্রমিকের বিনিময়ে উইম্বলডনের প্রথম আসরে খেলতে নেমেই বাজিমাত করেন এ ব্রিটিশ। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রতিদ্বন্দ্বী উইলিয়াম মার্শালকে হারাতে সময় নেন মাত্র ৫০ মিনিট! ট্রফি হাতে বিজয় মঞ্চে দাঁড়িয়ে স্পেন্সার গোরের করা উক্তিটি আজো টেনিসভক্তদের হাস্যরসের খোরাক জোগায়, ‘লন টেনিস বেশ বিরক্তিকর খেলা। এটাকে এত পছন্দ করার কিছু নেই!’

১৩৮ বছর পর স্পেন্সার গোরের এ উক্তি টেনিসের মান-মর্যাদা বিচারে সত্যিই হাস্যকর। টেনিস যদি হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি, তাহলে সে খেলাটিতে উইম্বলডনই অবিসংবাদিত শিরোমণি। এ গ্রহের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট বলে কথা! ’৬৮তে ‘ওপেন যুগ’ শুরু হওয়ার পর সর্বপ্রথম প্রাইজমানির প্রচলন ঘটে ফ্রেঞ্চ ওপেনে। উইম্বলডন এ তালিকায় দ্বিতীয়। কিন্তু মর্যাদা বিচারে বাকি তিনটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট এর ধারেকাছেও নেই। ওপেন যুগ শুরুর বছর উইম্বলডনে ছেলেদের একক ইভেন্টে ট্রফি জিতে নেন রড লেভার। প্রাইজমানির অঙ্কটা ছিল বর্তমান যুগ বিচারে একেবারেই হাস্যকর— মাত্র ২ হাজার পাউন্ড! সেবার মেয়েদের এককে ট্রফি জেতেন বিলি জিন কিং। প্রাইজমানি হিসেবে পেয়েছিলেন মাত্র ৭৫০ পাউন্ড!

৪৭ বছর পরের কথা। মঙ্গলবার উইম্বলডনের আয়োজকরা ঘোষণা করেন, ‘আবারো বাড়ানো হবে উইম্বলডনের প্রাইজমানি।’ জুনের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া এবারের উইম্বলডন একক ইভেন্টের বিজয়ীরা প্রাইজমানি হিসেবে পাবেন ১.৮৮ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ ১ গিনি থেকে ২ হাজার পাউন্ডের ধাপ পেরিয়ে উইম্বলডনের প্রাইজমানি এখন ১৮ লাখ ৮০ হাজার পাউন্ড! স্পেন্সার গোরে বেঁচে থাকলে এখন নিশ্চয়ই টেনিসে তার অরুচি ধরত না!

পেশাদার টেনিসের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ প্রাইজমানি প্রসঙ্গে আয়োজকদের যুক্তি, ‘উইম্বলডন সন্দেহাতীতভাবে টেনিসের সেরা আসর। এখানে সেরা খেলোয়াড়রাই প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। বাকি তিনটি গ্র্যান্ডস্লামের প্রাইজমানি বাড়ানো হয়েছে, যে কাজটা আমরা দুই বছর আগেই শুরু করেছি। অতএব, উইম্বলডনকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া দরকার, যেখানে অন্য কোনো আসরের তুলনা চলে না।’

গত বছর উইম্বলডনের মোট প্রাইজমানি ছিল ২৫ মিলিয়ন পাউন্ড। এবার তা ৭ শতাংশ বৃদ্ধি করায় অঙ্কটা ২৬.৭৫ মিলিয়ন পাউন্ড। অথচ চার বছর আগেও মোট প্রাইজমানি ছিল এবারের তুলনায় প্রায় অর্ধেকের ঘরে— ১৪.৬ মিলিয়ন পাউন্ড। ইউএস ওপেনের গত আসরে মোট ২৫.১ মিলিয়ন পাউন্ড দেয়া হয় প্রাইজমানি হিসেবে। এবার নিশ্চিতভাবেই ইউএস ওপেনকে টেক্কা দেবে উইম্বলডন। তবে মজাটা অন্য জায়গায়, উইম্বলডনের গত আসরে একজন প্রতিযোগী প্রথম রাউন্ডে হেরেও প্রাইজমানি হিসেবে পেয়েছেন ২৭ হাজার পাউন্ড। কিন্তু এবার প্রাইজমানির অঙ্ক ৭ শতাংশ পরিমাণ বাড়ানোয় প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া প্রতিযোগী আরো ২ হাজার পাউন্ড বেশি পাবেন!

পাঁচ বছর আগে ফিরে গেলে প্রাইজমানির তারতম্যটা ধরা পড়ে মোটা দাগে— ২০১০ সালে একক ইভেন্টের প্রথম রাউন্ডে হেরে একজন প্রতিযোগী প্রাইজমানি হিসেবে পেয়েছেন ১১ হাজার ২৫০ পাউন্ড। সেই একই মঞ্চে এবার একজন প্রতিযোগী হেরে গেলেও প্রাইজমানি হিসেবে পাবেন ২৯ হাজার পাউন্ড! সব মিলিয়ে গত পাঁচ বছরে উইম্বলডনে প্রাইজমানি বৃদ্ধির হার ১৫২ শতাংশ! তাও ভালো যে, উইম্বলডনে ছেলে-মেয়ের কোনো তফাৎ নেই। ২০০৭ সাল থেকে আসরটিতে ছেলে ও মেয়েদের ইভেন্টে প্রাইজমানির অঙ্ক সমান।

শুধু একক ইভেন্টেই নয়, ডাবলসেও বাড়ানো হয়েছে প্রাইজমানির অঙ্ক। ছেলে ও মেয়েদের ইভেন্টে ডাবলস বিজয়ীরা প্রত্যেকে পাবেন ৩ লাখ ৪১ হাজার ২৫০ পাউন্ড। গতবারের তুলনায় এবার ডাবলসে প্রাইজমানি বৃদ্ধির পরিমাণ ১৫ হাজার পাউন্ড। মিশ্র দ্বৈতে ৪ শতাংশ পরিমাণ প্রাইজমানি বৃদ্ধি পাওয়ায় এবার এ ইভেন্টের বিজয়ীরা প্রত্যেকে পাবেন ১ লাখ পাউন্ড। আগামী ২৯ জুন শুরু হবে এবারের উইম্বলডন আসর।

এমন নয় যে, এবারই প্রথমবারের মতো বাড়ানো হচ্ছে উইম্বলডনের প্রাইজমানি। প্রক্রিয়াটা প্রথম শুরু হয় ২০১১ সালে। তার পর প্রতি বছরই বাড়ানো হচ্ছে প্রাইজমানি। যদিও বৃদ্ধির হারটা বেশ মন্থর। যেমন ধরুন, ২০১৩ সালে প্রাইজমানি বাড়ানো হয় ৪০ শতাংশ পরিমান। সেখান থেকে ১০.৮ শতাংশ পরিমাণ বাড়ানো হয় তার পরের বছর। আর এবার প্রাইজমানি বেড়েছে মাত্র ৭ শতাংশ পরিমাণ। কিন্তু তার পরও মান-মর্যাদা তো বটেই, এমনকি প্রাইজমানির দিক থেকেও উইম্বলডন টেনিসের শীর্ষ আসর। কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেনে ১২ শতাংশ পরিমাণ প্রাইজমানি বাড়িয়ে ২৯.৬১ মিলিয়ন ডলার করা হয়। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে প্রাইজমানি দেয়া হয় মোট ৩২ মিলিয়ন ডলার। ইউএস ওপেনের গত আসরে প্রাইজমানির অঙ্ক ছিল ৩৮ মিলিয়ন ডলার। মাত্র ৭ শতাংশ পরিমাণ বাড়ানো হলেও এবারের উইম্বলডনে মোট প্রাইজমানির অঙ্ক দাঁড়াবে ৪০.৬ মিলিয়ন ডলার!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×