somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধি (!) তো আর আমার কম না ...

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটনের মাথায় আপেল পড়লে মহাকর্ষ বলের সূত্র আবিস্কার হয় । আর আমার মাথায় পড়লে ? ... ... কি আর হতো... বড় জোর রাগ করে না ধুয়েই খেয়ে ফেলতাম । নিউটন যে ভুল(!) করেছে সেই ভুল তো আর আমি করতে পারি না । নিউটনের সাথে আমার পার্থক্য কোথায় তার একটা নমুনা তো দিলাম । যাজ্ঞে সেকথা । আমার প্রখর বুদ্ধিমত্তার(!) অসংখ্য নমুনায় জীবন আমার ভরপুর । আমি যে শিশুকাল হতেই প্রখর বুদ্ধির অধিকারী তার আরেকটা নমুনা দেই । আসুন ... আরাম করে বসুন । গল্পটা বলি.. তখন আমি শিশু শ্রেণীতে ভর্তি হব বলে পড়াশোনায় ডুব দিয়ে আছি । কিন্তু মন আমার অস্থির । কেন ? কারন সবার বাসায় গৃহশিক্ষক এসে নাস্তা খেতে খেতে ঘণ্টা খানেক জ্ঞান বিতরণ করে । আর আমার বাসায় আমি একলা ,মায়ের অধীনে জ্ঞান চর্চা করি । ইহা কি সম্ভব ! এই ভাবে কি জ্ঞান অর্জন হয় ? আমি আমার বুদ্ধির (!) তাড়নায় ব্যাকুল হয়ে অনেক চোখের পানির বিনিময়ে সেই গৃহ শিক্ষকের সর্ব কনিষ্ঠ ছাত্রীর স্থান দখল করলাম । এবং “ পাকা কলার রঙ হলুদ” , “ একটা মুরগীর দুটো পা” এইধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুলো শেখার চেষ্টা করছি । ধৈর্য ধরেন ... এটা গল্প না । গল্পের পটভূমি । এবার আসি মূল গল্পে ।

এক সকালে বাসায় অতিথি হাজির । স্বামী-স্ত্রী ,সঙ্গে ছোট্ট মেয়ে । আমার বয়সী । আমি তার সাথে বেশ খেলাধুলায় মেতে উঠলাম । এদিকে রান্না ঘরে মা নানান পদ রান্নায় ব্যস্ত । আমি অভ্যাস বসত খেলাধুলার ফাঁকে মা-র আশেপাশে ঘুরতাম । সেদিনও খেলার ফাঁকে রান্নাঘরে গিয়ে দেখি মুরগি রান্না হচ্ছে । প্রাসঙ্গিক একটা বিষয় বলে রাখি , আমি বরাবরই মুরগীর মাথার প্রতি খুবই দুর্বল । আমার বয়স বছর চারেক হলেও তত দিনে মা আমার এই দুর্বলতার বিষয়ে জ্ঞাত । তাই মুরগির মাথা সব সময়ে আমার পাতেই পড়ত । সেদিনও মুরগি দেখে প্রবল উচ্ছ্বাসে আমি চিৎকার দিলাম – “ মাআআআআ , মাথা কিন্তু আমার” । এদিকে আমার নতুন খেলার সঙ্গী তার প্রখর বুদ্ধির জোরে বুঝে নিল , মুরগির মাথা অত্যন্ত সুস্বাদু খাবার । এটা তার হাত ছাড়া করা চলবে না । সে আরও জোরে চিৎকার দিল –“ নাআআআ । মুরগির মাথা আমি খাবো” । এই কথা শোনা মাত্র আমার মাথায় আকাশ ভেঙে পড়ল ! মুহূর্তে সে আমার জানি দুশমনে পরিনত হল । কিন্তু আমি তো ছাড়ার বান্দা না । আমার রাজ্যে আমি পরাজিত হব ,তা কিছুতেই হবে না । আমি আবার আমার প্রখর বুদ্ধি খাটিয়ে কান্না শুরু করলাম । সেই সাথে মা-র কাছে প্রবল আকুতি । ওদিকে আমার সাথে পাল্লা দিয়ে আমার প্রতিপক্ষও তার আবেদন জোরালো করতে লাগল । মা তো তখন দোটানায় । একদিকে মেয়ে, অন্যদিকে অতিথি । তাই দুকূল রক্ষা করতে মা আমাকে বলল – আচ্ছা দুই জনে দুইটা খাবি । আমি তো আর বোকা না । সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন – “ মা এত দিন তো একটা মুরগির একটা মাথা হত আজকে দুইটা ক্যামনে হবে ?” একবার ভাবেন কি বুদ্ধি আমার ! মা তো তার রণ কৌশল ফাঁস করবে না । বরং আমাকে বুঝাতে চাচ্ছে আরে হয় , হয় । আমি আবারও আমার প্রখর বুদ্ধির(!) জোরে বিষয়টা বুঝে নিয়ে বললাম –“ওওওও ... মুরগির পেটে আরেকটা মুরগির বাবু ছিল , সেই মুরগিটার মাথা ?” মা-ও সুযোগ বুঝে মা মাথা নেড়ে আমার হাত থেকে রেহায় পেল । মনে মনে খুবই আনন্দিত হলাম । আবার খেলায় ফিরে গেলাম । গল্প শেষ না । পরদিন কি হল শুনুন ...

গৃহশিক্ষক তখন , একটা গরুর কয়টা পা ? একটা মুরগির কয়টা মাথা ? এইসব জটিল প্রশ্ন করছে । আমি অত্যন্ত বিজ্ঞের মত উত্তর দিচ্ছি । মুরগির মাথা দুটো শুনে শিক্ষক থেমে গেল । মুখ বাঁকা করে বলল – “ আহ একটা মুরগির মাথা দুটো না । একটা । সেদিন না শেখালাম ।” আমি কি আর ওত বোকা ? মামা(আমি ওনাকে মামা বলেই ডাকতাম) ভুল করবে বলে আমি তো আর ভুল করতে পারি না । আমিও জোর গলায় বললাম । না ,দুইটাই মাথা । এবার তো মামার মেজাজ খারাপ । ... হেই একটা মুরগির দুইটা মাথা ক্যামনে হয় ? কে বলছে তোমারে ? আমি বললাম , “মা বলছে । গত কালই আমাদের বাসায় একটা মুরগির দুটো মাথা হইছে ।” মামা হতভম্ব, বিভ্রান্ত । মা-কে ডাকলেন । মা তো শুনে হেসে অস্থির । তারপর বলল – “ মেহমান মেয়েটাকে না দিলে হয় না । এদিকে ও কান্না শুরু করছে । কি করবো , তাই ওকে বুঝ দেয়ার জন্য বলছিলাম” । আমি তো হতভম্ব ! বললাম , তাহলে আমি যে খেলাম ওইটা কি ? ওইটা মুরগির পশ্চাৎদেশ ...শুনে মামা হা হা হা করে হাসল । আর আমি বুঝলাম ,আমাকে আরও বেশি বুদ্ধি খরচ করতে হবে । এমনিতে বুদ্ধি (!) তো আর আমার কম না ...
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×