একজন মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী শুয়ে আছে ঢাকা সম্মিলিত সামরিক বাহিনীর হাসপাতালের বিছানায়। বয়স ১০০ পার করেছেন (উনার মতে) । উনি কবি কায়কোবাদের নাতনি (উনার স্বীকারোক্তি অনুযায়ী ,এর সত্যতা আমি জানি না ) ।
বৃদ্ধা বেশ শিক্ষিত বলেই মনে হল। উনি একা পড়ে আছেন হাসপাতালের বিছানায় । । এমনিতেই চলতে পারেন না। তার উপর হাতে স্যালাইন এর সূচ । সঙ্গে দ্বিতীয় কোন ব্যাক্তি নেই যিনি তার দেখা শোনা করতে পারে ।
তবে হ্যাঁ উনার ধনী সন্তানেরা সাড়ে সাত হাজার টাকা দিয়ে উনার জন্য সার্বক্ষণিক একটি কাজের লোক রেখেছেন । তিনি আবার অত্যন্ত ব্যস্ত ! সারাদিন থাকার কথা থাকলেই তো হবে না ,উনারও তো শিডিউল বলে একটা ব্যাপার আছে । উনি কয়েক মিনিটের জন্য দিনে দু'একবার আসেন ।
পুত্র ও পুত্রবধূ এসেছিলেন আজ দুপুরে দেখতে । শাশুড়িকে দেখতে এসে হাসপাতালের ভাত আর মুরগির মাংস দিয়ে খেয়েছেন পেট ভরে । তারপর চলে গেছেন । ...
তখন থেকে মনে হচ্ছে যারা গাড়ির ধাক্কায় কিংবা স্ট্রোক করে হঠাৎ মরে যায় । ওরা বোধহয় বেঁচেই যায় । ওদের অন্তত প্রতিটা মুহূর্তে এভাবে মরতে হয় না
.।.।.
.।.।.।
.।.।.।
কে জানে , ওনার সন্তানেরা হয়তোবা মনে মনে বলে ... মা তুমি মরে যাও... আমরা বেঁচে যাই !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


