somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা নীলপত্র (২)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা ...
তুমি আমাকে খুব কাছে টেনে আদর করো না কেন ? আদর করে 'মা' বলে ডাকো না কেন ? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাও না কেন ? তোমার ঐ আদরটুকুর জন্য আমার যে কি তৃষ্ণা তা তুমি কোনদিন বুঝলে না ! তোমাকে জড়িয়ে ধরে তোমার গায়ের গন্ধ নেবার জন্য যে আমি কত কাঙাল তুমি বুঝলে না । তুমি কখনো খেয়াল করেছ ? আমি তোমাকে 'আম্মু' ডাকি না । 'মা' ডাকি । তোমাকে মা ডেকে তোমার বাহুতে জড়িয়ে থাকতে যে কি সাধ হয় মা .... তুমি বোঝো না ! তুমি তোমার ভালবাসাটা আড়াল করে রাখো কেন মা ?
যখন খুব ছোটবেলায় খেলা থেকে কাঁদতে কাঁদতে ফিরতাম । তোমার কাছে নালিশ করলে আরও দিগুন বকা খেতে হতো । তুমি ওদের ব্যাপারে নির্লিপ্ত থাকতে আর উল্টো আমাকে বকতে , ' যারা তোকে মারে ,কেন যাস তাদের সাথে খেলতে ?' তোমাকে কেমন করে বোঝাই , ওদের বাদ দিলে আমি কার সাথে খেলবো ! আমি তো তখন অনেক ছোট ,তাই তোমার নির্লিপ্ততা দেখে মনে হতো তুমি বুঝি আমাকে ভালই বাস না। একটু যখন বড় হলাম তখন বুঝলাম আমাকে ওদের সাথেই খেলতে হবে আর ওদের সাথে লড়েই থাকতে হবে , তোমাকে নালিশ করে লাভ হবে না। আমি তাই করতাম ।
বয়ঃসন্ধির প্রচণ্ড অভিমানের দিনগুলোতে আমি চারপাশের মানুষের কাছ থেকে গুটিয়ে নিতাম আর তখনও তুমি আমাকে একলা ছাড়তে চারপাশের মানুষের সাথে নিজের বোঝাপড়া তৈরি করে নিতে । তুমি সবসময় চেয়েছ আমি একা পথ চলি। নিজের উপর নির্ভরশীল হই । আমিও হয়েছি তাই... দিনে দিনে।
জানো তার নমুনা তুমি ?.. কিছু জানো কিছু জানো না ।
... পরীক্ষার প্রস্তুতি থাকলেও সেবার প্রচণ্ড টেনশনে ছিলাম আমি । অজানা ভয়ে আমি আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম । মনে হচ্ছিল একটা অক্ষরও লিখতে পারব না । আমার দুর্বলতার সুযোগ নিল খুব কাছের ছোটবেলার বন্ধু । যদিও আমি জানি এসব প্রশ্ন ভুয়া হওয়ার সম্ভাবনা ৯৯% । কিন্তু কি আর করা ১% ভরসায় আমি প্রশ্ন নিলাম ওর কাছ থেকে । প্রশ্ন তৈরি করেছেন যিনি স্বয়ং সেই শিক্ষকের প্রশ্ন ! আমি ৫০০ টাকার বিনিময়ে নিয়েছিলাম প্রশ্নটা । টাকাটা নেবার সময় ওর অপরাধী চোখই বলে দিচ্ছিল , ও আমাকে ঠকাল । ও আমার বন্ধু নয় । আমি ভুল করেছিলাম মানুষ চিনতে । সেদিন চিনলাম । বন্ধুত্ব রইল কিন্তু বিশ্বাস চলে গেল চির জন্মের মত । ঐ প্রশ্নের একটি প্রশ্নও আসেনি সেদিন । আমি নিজের মত করে ভালো পরীক্ষা দিলাম । প্রশ্নটা আমি প্রশ্ন পাওয়ার জন্য নেইনি, আত্মবিশ্বাস ফিরে পাবার জন্য নিয়েছিলাম । আত্মবিশ্বাস পেতে গিয়ে বিশ্বাসটাই ভেঙ্গে গেল সেদিন। আমি বাসায় ফিরে কেঁদেছিলাম । কিন্তু বলিনি তোমাকে । জানি বললে তুমি সেই ছোট বেলার মত আমাকেই বকবে 'কেন মিশিস ওদের সাথে?'
আমি আরও বড় হলাম । আরও কত কি দেখলাম শিখলাম ! কখনো বন্ধু আমার ব্যাক্তি জীবনকে নগ্ন করেছে অন্যদের সামনে । কখনো ভালোবাসার মানুষটি আমার ব্যাক্তি জীবনকে নগ্ন করেছে অন্যদের সামনে , বিশ্বাস ভেঙেছে , আমি নিরব থেকেছি সব সময় । কষ্টে হোক, রাগে হোক , অভিমানে হোক আমি ধৈর্য ধরে নীরবই থাকতাম । তাই হয়তো আমি ভালো বন্ধু ছিলাম ভালো প্রেমিকা ছিলাম । আমার এক একটা বিশ্বাস ভাঙত আমি ভেতরে ভেতরে দুমড়ে যেতাম মা ....... আমার যে কি কষ্ট হত মা ! এই নীরবতা বড় কষ্টের । কিন্তু তোমায় আমি বলতে পারতাম না । তবু তুমি আমার মন খারাপ দেখলে যে আশেপাশে ঘুরতে তাই আমার বড় আনন্দ হতো । পরম আশ্রয়ে আছি মনে হত । নাইবা ধরলে জড়িয়ে । নাইবা রাখলাম তোমার কোলে মাথা । তবু যে তুমি অন্তত বুঝতে আমার চোখে কষ্টের ছাপ , তাই তো কত ! সেটাই বা কে কবে বুঝেছে বলো !
আমি বুঝে গেছি মা... বাইরের পৃথিবীটা যে খেলার মাঠ সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরে কোন লাভ নেই । সেখানে হয় নিজে মেনে নাও / অন্যদের মানাতে বাধ্য কর / একেবারে ছেড়ে দাও । আমি তাই করে গিয়েছি..... আর নীরব থেকেছি । কিন্তু আর কত বলো ? আমার তীব্র ভালোবাসা ,আমার তীব্র বিশ্বাস- কে বরাবরই আমার 'দুর্বলতা' ভেবে নিয়েছে আমার কাছের মানুষগুলো । আমার নীরবতাই আমাকে দুর্বল করেছে অন্যদের চোখে - এ কথাটা বুঝতে আমার অনেক সময় লাগল । এখন আর সব কিছু চোখ মুখ বুজে সয়ে যেতে চাই না। কখনো চুপ করে থাকি কখনো থাকি না । বোলো তো মা ... আমার এই নীরবতা ভাঙার জন্য কি আমি দায়ী ? আমার ধৈর্যর নমুনা আমার কাছের সব মানুষই দেখেছে । আজ যখন আমি ধৈর্যর পরোয়া না করে একটা দুটো সত্য কথা বলি তখন আমি মুখরা হয়ে যাই !
হলাম না হয় মুখরা , কিছু যায় আসে না তাতে। হয় তারা মেনে নেবে নাহয় তারা ছেড়ে দেবে । দিক না । শুধু তুমি থেকো মা । তুমি আমায় বুকে জড়িয়ে না নিলেও হাতটা তো কোনদিন ছাড়নি । তুমি কথা দিয়েছিলে কোনদিন আমার হাত ছাড়বে না । কথা রেখ মা... তোমার মেয়ে বারবার পৃথিবীর কাছে মার খেয়ে ঘরে ফিরবে । তুমি শুধু আমার চারপাশে থেকো তাহলেই হবে ...
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×