
মাটির খামির হতে নিজ হাতে গড়ে-
আদমের দেহে রূহ ফুঁকে দেন প্রভু।
আচানক মৃত কায়া ওঠে নড়েচড়ে,
পিটপিট চোখ ম্যালে-কথা কয় কভু!
মালায়েক হতে উচ্চ দানেন সম্মান,
ফিরিশতা সিজদায় লুটায় মস্তক।
মর্ত্যের মানব জ্ঞানে শ্রেষ্ঠ-গরিয়ান,
নির্বাচিত স্রষ্টার আশীষে শেষতক।
জান্নাতের অনাবিল সুখের দেয়াল,
আদমের বাসগৃহ স্বর্গের চূড়ায়।
একাকি কাটে না ক্ষন- সঙ্গীর খেয়াল,
সৃজনে 'হাওয়া' কে- সে অভাব ফুরায়।
'খাও দাও থাকো জান্নাতে', -কন্ প্রভু,
কিন্তু যেয়ো না ঐ বৃক্ষ কাছে কভু!

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


