
বন্দেগীর জিন্দেগীতে নিজেকে বিলীন,
করে যদি পারতাম কাটাতে সময়।
প্রশান্তি কিছুটা বুঝি লভিত হৃদয়,
একা থেকে জীবনের বাকি ক'টা দিন।
নিদ্রায় বেভুল জড়-অলসতা ভারে,
কেটে গেছে স্বর্নবেলা- আজ অস্তপারে।
একাকি গোপনে যদি বাকিটা সময়,
নিরিবিলি ইবাদতে মহান রবের।
কাটাতে সক্ষম হত এ পোড়া হৃদয়,
অবসান হত বুঝি যাতনা সবের।
আহত পাখির মত বেদনা কাতর,
হৃদয়ের পাঁজরের ক্ষত যেত সেরে।
অন্তরে-অলিন্দে ওই নামের আখর,
বিশ্বাস না হয় দেখো, এই বুক ফেঁড়ে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


