এই আন্দোলনটিও কি স্বাধীনতাবিরোধী অপশক্তির নামে উৎসর্গ করা হবে?
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যি বড় জানতে ইচ্ছে করে, এই আন্দোলনটিও কি স্বাধীনতাবিরোধী অপশক্তির নামে উৎসর্গ করা হবে? আমাদের এই দেশ তো সব সম্ভবের দেশ। আমরা পারি না এমন কি কিছু আছে?
রাজপথে ফের মৃত্যুমিছিল
খালি হচ্ছে মায়ের বুক!
কর্তারা সব উল্লসিত
ছোঁয় না তাদের কোনোই দু:খ
কোটা আন্দোলনের মতন
এই দাবিটাও দমাতে,
কোমলমতি পড়ুয়াদের
ক্ষোভের আগুন কমাতে!
এবারও কি বলা হবে
এ-ও রাজাকারের চাল!
স্বাধীনতাবিরোধীদের
ষড়যন্ত্রের নতুন জাল!
শিক্ষার্থীদের লাশে চড়ে
উজির মশাই হেসেই খুন!
ধন্য উজির ধন্য স্বদেশ
ধন্য উহার হাস্য গুন!
কোমলপ্রান দুই শিক্ষার্থী, দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব, যারা ঝড়ে গেছেন বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে। যার সাথে পিষ্ট হয়েছে তাদের স্নেহময়ী বাবা-মায়ের স্বপ্নগুলোও - হারিয়ে যাওয়া এই দুই শিক্ষার্থী এবং নয় দফা আন্দোলনে পথে নেমে কোমলপ্রান যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের করকমলে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন