somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

অমর সাধক আল্লামাহ জালালুদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহির জ্ঞানগর্ভ শিক্ষনীয় কিছু বাচনিক

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরস্কের কোনিয়ায় অবস্থিত আল্লামা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি সমাধি।

বিশ্ব সেরা অমর সাধক। আল্লামা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি। কেউ কেউ তাকে জেনে থাকেন জালাল উদ্দিন মুহাম্মদ বালখী নামে। কেউ সম্বোধন করেন তাকে, মাওলানা রুমি কিংবা মৌলভি রুমি নামেও। তবে আর সব ছাপিয়ে শুধুমাত্র আল্লামাহ রুমি রহ. নামেই বেশি জনপ্রিয় তিনি। আল্লামাহ রুমি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ১৩ শতকের একজন ফার্সি, সুন্নি, মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রিয়বাদী, সুফি এবং দার্শনিক। ১২৭৩ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুর পরে প্রায় ৭৫০ বছর গত হয়ে গেলেও তার কবিতা এখনও সমভাবে সমাদৃত বিশ্বজুড়ে। অসংখ্য ভাষায় অনূদিত হয়ে তার কাব্য সম্ভার ছড়িয়ে আছে অসংখ্য ভাষার অগনিত মানুষের মাঝে। তিনি বেঁচে আছেন লক্ষ কোটি মানুষের অন্তরে। ৩৭ বছর বয়সে কাব্য সাধনা শুরু করেন তিনি এবং পরবর্তী ৩০ বছর তা অব্যহত থাকে তা। তুরস্কের কোনিয়াতে রয়েছে আল্লামা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি সমাধি।

বক্ষমান আলোচনায় তাঁর শিক্ষনীয় কিছু উক্তি তুলে ধরা হলো। জ্ঞানীদের জন্য এগুলোতে রয়েছে তাদের জীবনের মোড় ঘুরিয়ে নেয়ার মত প্রকৃত মূল্যবান শিক্ষা।

আল্লামা রুমি রহ. এর উক্তি- তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের মূল্য বুঝতে হবে।

আল্লামা রুমি রহ. এর উক্তি- আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দু'টো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই, নিজেকে বদলে ফেলতে চাই।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- পরিবর্তনটা আপনি নিজের ভেতরে প্রথম আনুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- শোক করো না। তুমি যা-ই হারাও না কেন তা অন্য কোনোরূপে ফিরে আসবে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- সর্বাবস্থায় হতাশ না হয়ে ইতিবাচক থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য এবং প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে দেয়া হয়েছে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের আবেগ নিয়ে বেঁচে থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- মনোযোগী থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের পথ নিজেই সৃষ্টি করুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- আপনি যেমন তেমনই থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সবকিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- ভালোবাসা ও জ্ঞানের জন্য নিজের যাত্রাটাকে নিরবচ্ছিন্ন রাখুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে খুঁজতে থাকি! কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- সবকিছুতে ভালোবাসা খুঁজতে থাকুন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, আওর ইসলাম, http://www.indiatoday.in, Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×