somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

হাদিসের আলোকে- মৃত্যুর পরে কবরজগতেও সওয়াব পাওয়া যাবে এমন কিছু আমল

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মৃত্যুর পরে কবরজগতেও পাওয়া যাবে যেসব কাজের সওয়াব

মৃত্যুর পরের দীর্ঘ সফরের জন্য আমাদের প্রস্তুতি নেয়া দরকার। অবরুদ্ধ অন্ধকার কবরের জীবন সঙ্গী সাথীহীন। বাতিহীন, আলোহীন ভিন্ন এক জগতের নাম কবর। ঘরের দুয়ারের পাশে মায়ের কবর, পুকুরের ধারে বাবার কবর, সকাল বিকাল পাশ দিয়ে কতবার যাতায়াত করি, কিন্ত কারও কবরের খবর নেয়ার সাধ্য নেই। পার্থিব জগতের সাথে সম্পর্কহীন এক ভিন্ন জগত কবর। যোগাযোগের কোনো উপায় নেই। চিঠি-পত্র, টেলিফোন, ইন্টারনেট, টেলিগ্রামসহ সকল কিছু এখানে অকার্যকর। প্রিয়জন শুয়ে আছেন কাছেই কিন্তু খোঁজ নেয়ার উপায় নেই।

কবর দিয়ে অনন্ত কালের যাত্রা শুরু। কবরের জীবন যার শান্তির হয়, বাকি পথ তার জন্য আরামের হবে। পক্ষান্তরে কবর যদি কারও ধরপাকড় দিয়ে শুরু হয়, তার দুর্ভোগ। সীমাহীন দুর্ভাগ্য তার জন্য। আহ! মানুষ যদি কবরের অবস্থা জানতো, তাহলে পার্থিব সকল আনন্দ মাটি হয়ে যেত।

জগতের মিথ্যে কূহক, পার্থিব বিত্ত-বৈভব আমাদেরকে মৃত্যু, দীনদারী এবং কবরের স্মরন থেকে গাফেল করে রাখে। অথচ অর্থ-বিত্ত ক্ষণস্থায়ী।

রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ''তোমাদের মধো কে এমন আছে যার কাছে ওয়ারিসের সম্পদ নিজ সম্পদ অপেক্ষা বেশি প্রিয় ? তাঁরা উত্তর দেন, আমাদের মধো এমন কেউ নেই যার কাছে নিজ সম্পদ অপেক্ষা ওয়ারিসের সম্পদ অধিক প্রিয় । বরং নিজের সম্পদ ওয়ারিশের সম্পদ অপেক্ষাই বেশি প্রিয় । তখন নবী (স) বলেনঃ নিজ সম্পদ বলতে বুঝায় যা সে অগ্রিম পাঠিয়ে দিয়েছে । আর যে সম্পদ অবশিষ্ট তা তো ওয়ারিসের।" সহিহ বুখারী

এ হাদিস সম্পদের ব্যাপারে মানুষের মোহ ও ভুল ভাঙ্গিয়ে দিয়েছে। যে সম্পদ আমরা খরচ করি কিংবা আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমরা তো ততটুকুরই মালিক। আর যা রেখে যাচ্ছি তা তো ওয়ারিসের, তা আমাদের নিজেদের নয়। আমরা ওয়ারিশের জন্যই সম্পদ রেখে যাচ্ছি, কিন্তু সেগুলোকে নিজের সম্পদ বলে ভুল করছি।

কবরের জীবনে সওয়াবলাভের তিনটি পথ বাতলে দিয়েছেন প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেছেন।

"যখন আদম সন্তান মারা যায়, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। মাত্র তিনটি আমলের সওয়াব বাকি থাকে। সেগুলো হচ্ছেঃ (১) সদকাহ জারিয়াহ, (২) যে এলম দ্বারা উপকার সাধন করা যায় এবং (৩) নেক সন্তান যে মা-বাপের জন্য দোয়া করে । - সহিহ মুসলিম

আল্লাহ পাক আমাদের এই হাদিস দু'টোর উপরে আমল করার তাওফিক দান করুন।

ছবি: গুগল।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×