somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আলহামদুলিল্লাহ, অবশেষে অবসান হল প্রতিক্ষার। বিশ্ব ইজতিমা এক পর্বে, অনুষ্ঠিত হবে ১৫-১৭ ফেব্রুয়ারি ২০১৯। আসতে পারছেন না মাওলানা সাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আলহামদুলিল্লাহ, অবশেষে অবসান হল সকল প্রতিক্ষার। দ্বীন ইসলামের প্রচারে নিবেদিত একনিষ্ঠ তাবলীগ জামাআতের ঐতিহ্যবাহী বিশ্ব ইজতিমা আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে তাবলীগ জামাআতের দুই পক্ষই সম্মিলিতভাবে একটি ইজতিমা করার ব্যাপারে সম্মত হয়েছেন।

ইজতিমা সফল করতে দু'পক্ষই আগের নিয়মে কাজ করবেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র।

জানা যায়, গতবারের মতো এবারও বিশ্ব ইজতিমায় নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

এছাড়া মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে প্রতিনিধি দলের দেওবন্দ গমনের যে কথা ছিল সে সফরও হচ্ছে না বলে জানানো হয়েছে।

আজ সকাল সাড়ে ১১ টায় বিশ্ব ইজতিমার তারিখ নির্ধারণ এবং চলমান সঙ্কট নিরসনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

উলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, খান শাহাবুদ্দিন নাসিম, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন প্রমুখ।

আল্লাহ পাক দ্বীনের এই নিবেদিতপ্রাণ জামাআতের মেহনতকে সকল প্রতিবন্ধকতা ও প্রান্তিকতামুক্ত রেখে কবুল এবং মঞ্জুর করুন। এই মেহনতের সাথে যুক্ত সকলকে জাজায়ে খায়ের নসিব করুন। সারা পৃথিবীতে দ্বীনের আওয়াজ বুলন্দ করা এই হকের দাওয়াতকে বিভেদ, ফিতনা এবং অনৈক্যের সকল বেড়াজাল ছিন্ন করে আবার এগিয়ে যাওয়ার হিম্মত দান করুন।

সংবাদ সূত্রঃ আওয়ার ইসলাম ডট কম



সম্মিলিতভাবে হচ্ছে এক ইজতেমা; আসছেন না মাওলানা সাদ

ছবিঃ গুগল।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×