
মুমিন চেনা যায় নামাজে,
নামাজ পড়েন নিয়মিত।
ভয়টা শুধুই আল্লাহকে,
অন্যে কভূ নহেন ভীত।
শত কাজের ব্যস্ত দিনেও,
ভ্রমে নামাজ যায় না ছুটে।
সময়মত কাজের মাঝেও,
সিজদায় এসে পড়েন লুটে!
মধুর সুরের আযান ধ্বনি
হৃদয়তটে ঢেউ যে খেলে।
সত্য পথে চলার সাহস,
মনবাগিচায় পেখম মেলে।
নামাজ দ্বারাই সুদৃঢ় হয়,
দ্বীন ইসলামের সকল বেনা।
মুনাফিক কি খাঁটি মুমিন,
নামাজ দিয়ে যায় সে চেনা।
কাজের ফাঁকে নামাজ নহে,
কাজটাই হোক নামাজশেষে।
নামাজ দ্বারা কুচিন্তা আর,
বদস্বভাব সব যাক না ভেসে।
নামাজ হল দিলের খোরাক,
নামাজ জান্নাতেরই চাবিকাঠি।
নামাজ শেখায় নিয়মানুবর্তিতা,
জীবন করে দেয় পরিপাটি।

ভেদাভেদ করে দূর উঁচু নিচু,
সকলেরে এক কাতারে আনে।
সকল মানুষ সম - ভাই ভাই,
মানুষেরে মহা এই সম্মান দানে।
রাজায় প্রজায় থাকে না প্রভেদ,
নহে আশরাফ আতরাফ কেউ।
মহান প্রভূর সামনে সকলে সমান,
অপরাধ স্মরি বুকে কান্নার ঢেউ।
আসুন সবাই তাই নামায পড়ে,
পঞ্চবার চোখ শীতল করি।
যে আমলে মালিকের সন্তোষ,
সালাতেই উন্নত জীবন গড়ি।
ছবি: গুগল।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



